মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার এইমাত্রঅন্যান্য বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী এইমাত্রঅন্যান্য নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার এইমাত্রঅন্যান্য ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ এইমাত্রঅন্যান্য ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত
অন্যান্য

অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক:
অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা

শেরপুরের নালিতাবাড়ীতে মৃতপ্রায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে পৌর শহরের একটি মাংসের দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়া মাংস বিক্রির অভিযোগে আরও তিন দোকানীকে জরিমানা করা হয়।

শনিবার (১ আগস্ট) সকালে নালিতাবাড়ী পৌরশহরের দক্ষিণ বাজার ও আড়াইআনী বাজারের মাংস মহলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নালিতাবাড়ী পৌরশহরের দক্ষিণ বাজারের লালনের মাংসের দোকানে কোন ধরনের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করা ছাড়াই মৃতপ্রায় অসুস্থ একটি গরু জবাই করা হয়। পরে ওই গরুর মাংস বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে বিষয়টি শনাক্ত করেন ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনায় দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া শহরের একই বাজারের বাবুলের মাংসের দোকান এবং আড়াইআনী বাজারের সাইফুলের মাংসের দোকান ও আল্লাহর দান মাংসের দোকানে জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষা না করানোর দায়ে প্রতিটি দোকানকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে নালিতাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম, ভেটেরিনারি সার্জন সাগর আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র গভীর রাতে বা ভোরে কম দামে অসুস্থ গরু কিনে এনে স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করা ছাড়াই জবাই করে মাংস বিক্রি করে আসছেন। এর আগে গত বছরের মে মাসেও নালিতাবাড়ীর মাংস মহলে ভোরে মৃতপ্রায় একটি গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে ‘হাফিজের মাংসের দোকানীকে’ ১৫ হাজার টাকা জরিমানা এবং জবাইকৃত গরুর মাংস জব্দ করেছিল উপজেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক বলেন, ভোক্তা সাধারণের জন্য ভালো মানের মাংস ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।