মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার এইমাত্রঅন্যান্য বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী এইমাত্রঅন্যান্য নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার এইমাত্রঅন্যান্য ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ এইমাত্রঅন্যান্য ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত
অন্যান্য

প্রাথমিকে ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান শুরু ২৯ অক্টোবর

প্রতিবেদক:
প্রাথমিকে ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান শুরু ২৯ অক্টোবর

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হবে।

শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের দ্রুত যোগদান নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। বিভিন্ন তদন্ত ও প্রক্রিয়াগত জটিলতার কারণে নিয়োগ কার্যক্রমে বিলম্ব হলেও এখন তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সচিব বলেন, “প্রাথমিকের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতার কারণে কিছুটা সময় লেগেছে। আশা করছি, আগামী ২৯ অক্টোবর তারা নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন।”

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যোগদানের পর নতুন শিক্ষকদের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করা হবে। এরপর পর্যায়ক্রমে তাদের জন্য পেশাগত প্রশিক্ষণের (ট্রেনিং) ব্যবস্থা করা হবে, যাতে তারা শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রমে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।

দীর্ঘ প্রতীক্ষার পর এই সিদ্ধান্তে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা স্বস্তি প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন শিক্ষকদের যোগদানের মাধ্যমে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট নিরসনে ইতিবাচক অগ্রগতি হবে।