মূল লেখায় যান
রবিবার, ২ আগস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
অসহায় পরিবারের পাশে ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রামগোপালপুর’ এইমাত্রঅন্যান্য অসহায় পরিবারের পাশে ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রামগোপালপুর’ পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি এইমাত্রঅন্যান্য পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, দেবর ও ভাবি অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, দেবর ও ভাবি অবরুদ্ধ রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে দিল বিএনপি এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে দিল বিএনপি নাসের আল খেলাইফির ফিফা সভাপতি হওয়া নিয়ে যা জানা গেল এইমাত্রঅন্যান্য নাসের আল খেলাইফির ফিফা সভাপতি হওয়া নিয়ে যা জানা গেল চট্টগ্রামকে ঘিরে আগামী ২৫ বছরের জন্য ৪র্থ মাস্টারপ্ল্যানের খসড়া উন্মোচন এইমাত্রঅন্যান্য চট্টগ্রামকে ঘিরে আগামী ২৫ বছরের জন্য ৪র্থ মাস্টারপ্ল্যানের খসড়া উন্মোচন ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার এইমাত্রঅন্যান্য ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার বিএনপি জিয়া ব্যবসা করলে, জুলাই ব্যবসায় অসুবিধা কোথায়: মাহমুদা মিতু এইমাত্রঅন্যান্য বিএনপি জিয়া ব্যবসা করলে, জুলাই ব্যবসায় অসুবিধা কোথায়: মাহমুদা মিতু
অন্যান্য

গণরায় বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় জামায়াতের গণমিছিল

প্রতিবেদক:
গণরায় বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় জামায়াতের গণমিছিল

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত এ গণমিছিলে নেতৃত্ব দেন জেলা আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ।

শনিবার (১লা অক্টোবর) নেত্রকোনায় গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নেত্রকোণা জেলা শাখা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা সেক্রেটারি মুহাম্মদ বদরুল আমীন, সহকারী সেক্রেটারি মাসুম মোস্তফা এমপি এবং জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। গণমিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, জনগণের অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশার প্রতিফলন। গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়ন করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।

বক্তারা জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তারা গণতান্ত্রিক মূল্যবোধ, জনঅধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।