মূল লেখায় যান
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ছাত্ররাজনীতি থেকে রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল এইমাত্রঅন্যান্য ছাত্ররাজনীতি থেকে রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল পরমাণু হামলা হলে বিশ্বজুড়ে সব মার্কিন ঘাঁটি দখলের হুমকি ইরানের এইমাত্রঅন্যান্য পরমাণু হামলা হলে বিশ্বজুড়ে সব মার্কিন ঘাঁটি দখলের হুমকি ইরানের বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত এইমাত্রঅন্যান্য বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত বিশ্বসেরা ৩ দলের বিপক্ষে হাসান মাহমুদের অনন্য কীর্তি এইমাত্রঅন্যান্য বিশ্বসেরা ৩ দলের বিপক্ষে হাসান মাহমুদের অনন্য কীর্তি খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে যুক্ত হলো জায়ান্ট সুইং, জিপ লাইন ও কিডস জোন এইমাত্রঅন্যান্য খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে যুক্ত হলো জায়ান্ট সুইং, জিপ লাইন ও কিডস জোন স্কুলছাত্রীকে শ্লীলতাহানি: শিক্ষক রাকিবুলের অপকর্ম ঢাকতে 'সালিশের' উদ্যোগ এইমাত্রঅন্যান্য স্কুলছাত্রীকে শ্লীলতাহানি: শিক্ষক রাকিবুলের অপকর্ম ঢাকতে 'সালিশের' উদ্যোগ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? এইমাত্রঅন্যান্য বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র কেন এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র কেন
অন্যান্য

দুর্গম পাহাড়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা খাগড়াছড়ি রিজিয়নের বিশেষ কার্যক্রম

প্রতিবেদক:
দুর্গম পাহাড়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা খাগড়াছড়ি রিজিয়নের বিশেষ কার্যক্রম

পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুই সপ্তাহব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ ও চিকিৎসাসেবা কার্যক্রমের সূচনা করেছে খাগড়াছড়ি রিজিয়ন।

রবিবার (২ আগস্ট) সকালে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স, খাগড়াছড়ি সেনানিবাসের আয়োজনে এই ব্যতিক্রমী কর্মসূচির সূচনা হয়। উদ্বোধনী দিনে খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন দুর্গম ও পাহাড়ি এলাকা থেকে আসা ২২ জন নারীকে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।

​প্রশিক্ষণে মূলত গর্ভকালীন সময়ে করণীয় স্বাস্থ্যসেবা, নবজাতক ও শিশুর সঠিক পরিচর্যা, পারিবারিক প্রাথমিক চিকিৎসা এবং সাধারণ স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্র্যাকটিক্যাল ও মৌলিক জ্ঞান ছড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি অংশ নেওয়া নারী ও শিশুদের সার্বিক স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং চিকিৎসকের পরামর্শ প্রদান করা হয়।

​উক্ত প্রশিক্ষণ ও সেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত, খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরের জিএসও-২ (ইন্টেলিজেন্স) ​মেজর কাজী মোস্তফা আরেফিন।

​আয়োজক সূত্র জানায়, পার্বত্য অঞ্চলের ভৌগোলিক বাস্তবতার কারণে প্রত্যন্ত এলাকার মানুষ প্রায়ই সময়মতো স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। দুই সপ্তাহ ধরে চলা এই কর্মসূচির মাধ্যমে পাহাড়ি এলাকার গর্ভবতী মা ও শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা, নিরাপদ মাতৃত্বের পরিবেশ তৈরি এবং প্রাথমিক চিকিৎসার জ্ঞান ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব হবে। খাগড়াছড়ি রিজিয়নের এই মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ স্থানীয় জনগণের জন্য চিকিৎসাসেবা প্রাপ্তি অনেক বেশি সহজ করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।