মূল লেখায় যান
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১:১৬ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, নিহত ১, আহত ২০ এইমাত্রঅন্যান্য সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, নিহত ১, আহত ২০ ইরান পুরোপুরি ধসে পড়ছে, দাবি ট্রাম্পের এইমাত্রঅন্যান্য ইরান পুরোপুরি ধসে পড়ছে, দাবি ট্রাম্পের ইয়াবাসহ গ্রেপ্তার পল্লবী থানার এএসআই এইমাত্রঅন্যান্য ইয়াবাসহ গ্রেপ্তার পল্লবী থানার এএসআই রাজকীয় আয়োজনে বিদায়, ফুলে সাজানো গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক এইমাত্রঅন্যান্য রাজকীয় আয়োজনে বিদায়, ফুলে সাজানো গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তারেক গ্রেফতার এইমাত্রঅন্যান্য গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তারেক গ্রেফতার সৌদি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এইমাত্রঅন্যান্য সৌদি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী এইমাত্রঅন্যান্য সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ এইমাত্রঅন্যান্য জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ
অন্যান্য

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পোগলদিঘা ইউনিয়ন শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পোগলদিঘা ইউনিয়ন শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পোগলদিঘা ইউনিয়ন শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১ আগস্ট) পোগলদিঘায় আয়োজিত এক সভায় মো. হিমেল মিয়াকে আহ্বায়ক ও মো. শাহাদাত হোসেনকে সদস্যসচিব করে ২১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সদস্যসচিব মো. শাহাদাত হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরিষাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক সোহাগ মিয়া। প্রধান আলোচক ছিলেন আব্দুল্লাহ আল মামুন।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. রাব্বি হাসান (রনি) ও মো. রিফাত হাসানকে।

কমিটির সদস্যরা হলেন— মো. শাহীন মিয়া, মো. বিপুল মিয়া, মো. মিজান, মো. অন্তর, মো. ছাব্বির, মো. রুহুল আমীন, মো. নাইম হাসান, মো. আবির হাসান, মো. আশাদুল ইসলাম, মো. জীবন হাসান, মো. আলিফ, মো. রোমান হাসান, মো. শাহীন মাহমুদ, মো. তানহিল আহমদ, মো. বিজয় হাসান, মো. ফরিদ হাসান ও মো. মাহিম হাসান। নবগঠিত কমিটির অনুমোদনের পর সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি মো. শাহাদাত হোসেন।