মূল লেখায় যান
রবিবার, ২ আগস্ট ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার এইমাত্রঅন্যান্য ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার আগের সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার: জামায়াত আমির এইমাত্রঅন্যান্য আগের সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার: জামায়াত আমির কাস্টমস সিপাহীর খণ্ডিত মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন ১০ দিন এইমাত্রঅন্যান্য কাস্টমস সিপাহীর খণ্ডিত মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন ১০ দিন চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও সোহাগ  এইমাত্রঅন্যান্য মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও সোহাগ  সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর টাইটেল স্পন্সর টেকনো এইমাত্রঅন্যান্য সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর টাইটেল স্পন্সর টেকনো নগদ ইসলামিক-এর কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় ৯ সন্তান বিজয়ী এইমাত্রঅন্যান্য নগদ ইসলামিক-এর কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় ৯ সন্তান বিজয়ী সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ
অন্যান্য

পীরগঞ্জে বজ্রপাতে চা-দোকানিসহ নিহত ২, আহত ২

প্রতিবেদক:
পীরগঞ্জে বজ্রপাতে চা-দোকানিসহ নিহত ২, আহত ২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে এক নারী চা-দোকানিসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার ১ নম্বর ভোমরাদহ ইউনিয়নের কুশারিগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ​নিহতরা হলেন—কুশারিগাঁও গ্রামের চা-দোকানি শান্তি রানী (৪৬) এবং প্রতিবেশী রাণীশংকৈল উপজেলার রাজোর গ্রামের সুইরাম রায় (৬৫)। আহতরা হলেন- সালন চন্দ্র (৪৮) ও টেপরা রায় (৬০)।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সময় শান্তি রানীর চায়ের দোকানে বসে চা পান করছিলেন কয়েকজন। হঠাৎ তীব্র ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তি রানী ও সুইরাম রায়কে মৃত ঘোষণা করেন।

​আহত অপর দুইজনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

​পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।