মূল লেখায় যান
রবিবার, ২ আগস্ট ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধবিরতি নাকি কৌশলগত চাপ? ট্রাম্প আসলে কী চান- বিশ্লেষণ এইমাত্রঅন্যান্য যুদ্ধবিরতি নাকি কৌশলগত চাপ? ট্রাম্প আসলে কী চান- বিশ্লেষণ চার দশকের ঐতিহ্যে নতুন নেতৃত্ব, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের অভিষেক এইমাত্রঅন্যান্য চার দশকের ঐতিহ্যে নতুন নেতৃত্ব, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের অভিষেক যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা: ময়মনসিংহে ‘ক্লিন সানডে’ কর্মসূচি এইমাত্রঅন্যান্য যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা: ময়মনসিংহে ‘ক্লিন সানডে’ কর্মসূচি খাগড়াছড়িতে বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি ওয়াদুদ ভূইয়া এইমাত্রঅন্যান্য খাগড়াছড়িতে বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি ওয়াদুদ ভূইয়া ভুঁড়ি কি শুধু ভাত খাওয়ার কারণে বাড়ে? জানুন পুষ্টিবিদদের পরামর্শ এইমাত্রঅন্যান্য ভুঁড়ি কি শুধু ভাত খাওয়ার কারণে বাড়ে? জানুন পুষ্টিবিদদের পরামর্শ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, ব্যাখ্যা চেয়েও মেলেনি জবাব এইমাত্রঅন্যান্য ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, ব্যাখ্যা চেয়েও মেলেনি জবাব দুই মামলায় ১০ দিনের রিমান্ডে ডেভিড ইমন এইমাত্রঅন্যান্য দুই মামলায় ১০ দিনের রিমান্ডে ডেভিড ইমন প্রধানমন্ত্রী শহীদ পরিবারের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে: সাঈদ আল নোমান এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রী শহীদ পরিবারের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে: সাঈদ আল নোমান
অন্যান্য

নগদ ইসলামিক-এর কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় ৯ সন্তান বিজয়ী

প্রতিবেদক:
নগদ ইসলামিক-এর কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় ৯ সন্তান বিজয়ী

নগদ ইসলামিক-এর উদ্যোগে আয়োজিত ‘সন্তানের কণ্ঠে কুরআন তিলাওয়াত’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বিজয়ী হয়েছেন নগদ উদ্যোক্তাদের ৯ সন্তান। সারাদেশের ১০টি অঞ্চল থেকে মোট প্রায় ৩ হাজার প্রতিযোগীর মধ্য থেকে যোগ্যদেরও যোগ্য হিসেবে এই ৯ জন বিজয়ী হিসেবে সেরার পুরস্কার অর্জন করে।

সম্প্রতি ঢাকার হোটেল শেরাটনে জমকালো এক আয়োজনের মাধ্যমে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা গত ২৮ জুলাই ২০২৬ গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে শেষ হয়।

নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে, নগদ ইসলামিক-এর উদ্যোগে এই আয়োজন করে নগদ লিমিটেড। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদ-এর প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, নগদ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহিন সারওয়ার ভূঁইয়া, চিফ বিজনেস সাপোর্ট অ্যান্ড সার্ভিস অ্যাসিউরেন্স অফিসার লে. কর্নেল (অব.) মো. কাওসার সওকত আলী, নগদ-এর হেড অব মার্কেটিং হেরাস উদ্দিন মুহাম্মদ মেহেদী সাজ্জাদসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, ইমাম ও খতিব, বনানী কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী বিশিষ্ট মিডিয়া আলোচক, খতিব ও ইসলামী স্কলার, নগদ ইসলামিক, আলহাজ্ব মাওলানা হাফেজ কাজী মারুফ বিল্লাহ ইসলামী আলোচক, বাংলাদেশ বেতার ও টেলিভিশন এবং অধ্যাপক ড. এইচ এম শহিদুল ইসলাম বারাকাতী, চেয়ারম্যান, নগদ ইসলামিক শরিয়াহ সুপারভাইজরি কমিটি।

গ্র্যান্ড ফিনালে-তে ৩০ জন প্রতিযোগী বিচারকমণ্ডলীর সামনে সরাসরি কুরআন তিলাওয়াত পরিবেশন করে। প্রতি বয়স বিভাগ থেকে সেরা ৩ জন করে মোট ৯ জন পান জাতীয় পর্যায়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে ৫০,০০১ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০,০০১ টাকা এবং তৃতীয় পুরস্কার ২০,০০১ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ ছাড়াও চূড়ান্ত পর্বের ফাইনালিস্ট এই ৩০ জনের প্রত্যেকে পান ১০ হাজার টাকা করে সম্মাননা পুরস্কার ও সনদপত্র। আর বাকি ৬০ জন আঞ্চলিক বিজয়ী বিশেষ সনদপত্র লাভ করে।

প্রতিযোগীদের মূল্যায়নে পাঁচটি বিষয় বিবেচনা করা হয়েছে, শুদ্ধ মাখরাজ, তাজবীদ অনুসরণ, তিলাওয়াতের শুদ্ধতা, কণ্ঠস্বরের সৌন্দর্য ও সামগ্রিক পরিবেশনা।

আয়োজনের বিষয়ে নগদ-এর প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, নগদ ইসলামিক এমন একটি আয়োজন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। এই আয়োজন ইসলামী সংস্কৃতির পাশাপাশি নগদ-এর বিশাল পরিবারের মধ্যে একটি মেলবন্ধনও করেছে। তিনি বলেন, সামনের দিনে নগদের টেরিটরি ম্যানেজার হিসেবে মাদ্রাসা থেকে পাস করা ছয়জনকে নিয়োগ দেবে নগদ। এটির মূল উদ্দেশ্য তাদের মূলধারার সাথে সম্পৃক্ত করা।

প্রতিযোগিতায় ক, খ ও গ-এই তিনটি বিভাগে বিভক্ত ছিল। চূড়ান্ত প্রতিযোগিতায় ক বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করেছে ঢাকা উত্তর অঞ্চলের মো: শিহাব উদ্দিনের সন্তান নুসাইবা। দ্বিতীয় স্থান অর্জন করেছে ময়মনসিংহ অঞ্চলের মিজানুর রহমানের সন্তান হুমাইরা জান্নাত গুলফাম ও তৃতীয় স্থান অর্জন করেছে সিলেট অঞ্চলের সাইফুর রহমানের সন্তান মো. সালমান আর. রহমান।

খ বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করেছে বরিশাল অঞ্চলের মোহাম্মদ এমদাদুল হকের সন্তান মোহাম্মদ খালিদ তালুকদার। দ্বিতীয় স্থান অর্জন করেছে সিলেট অঞ্চলের আফসার হোসেনের সন্তান মরিয়ম আক্তার ও তৃতীয় স্থান অর্জন করেছে রংপুর অঞ্চলের মোহাম্মদ ওমর ফারুক প্রধানের সন্তান মো. আবু রাইয়ান প্রধান।

সবশেষ গ বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করেছে ময়মনসিংহ অঞ্চলের মোহাম্মদ দুলালের সন্তান আবিদুর রহমান ইয়াসিন। দ্বিতীয় স্থান অর্জন করেছে কুমিল্লা অঞ্চলের মোহাম্মাদ মঞ্জুর সন্তান রিয়ামুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেছে খুলনা অঞ্চলের মোহাম্মদ ফারুকের সন্তান মোহাম্মদ জামিলুস সিয়াম।

অনুষ্ঠানে নগদ ইসলামিক-এর শরীয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতী বলেন, “ছোটবেলা থেকেই শিশুদের শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখানো এবং তাদের সুশৃঙ্খল ও নৈতিক জীবন গঠনে উৎসাহিত করার লক্ষ্যেই এই আয়োজন। নগদ ইসলামিক-এর আগেও এমন আয়োজন করেছে। সামনের দিনে এর কলেবর আরো বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি।”