মূল লেখায় যান
রবিবার, ২ আগস্ট ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার এইমাত্রঅন্যান্য ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার আগের সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার: জামায়াত আমির এইমাত্রঅন্যান্য আগের সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার: জামায়াত আমির কাস্টমস সিপাহীর খণ্ডিত মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন ১০ দিন এইমাত্রঅন্যান্য কাস্টমস সিপাহীর খণ্ডিত মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন ১০ দিন চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও সোহাগ  এইমাত্রঅন্যান্য মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও সোহাগ  সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর টাইটেল স্পন্সর টেকনো এইমাত্রঅন্যান্য সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর টাইটেল স্পন্সর টেকনো নগদ ইসলামিক-এর কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় ৯ সন্তান বিজয়ী এইমাত্রঅন্যান্য নগদ ইসলামিক-এর কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় ৯ সন্তান বিজয়ী সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ
অন্যান্য

কুমিল্লায় সোয়া ১ কোটি টাকার শাড়ী ও মোবাইল ডিসপ্লে উদ্ধার

প্রতিবেদক:
কুমিল্লায় সোয়া ১ কোটি টাকার শাড়ী ও মোবাইল ডিসপ্লে উদ্ধার

কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও মোবাইল ডিসপ্লে উদ্ধার করেছে।

রবিবার (২ আগষ্ট) ভোরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার গীতাবাড়ি এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় রবিবার (২ আগস্ট) ভোরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন শিবেরবাজার বিওপি’র এর বিশেষ টহলদল এবং ফেনী সদর উপজেলার আওতাধীন গীতাবাড়ি বিওপি’র বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে সীমান্তের ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা বাজার ও ৩০০ গজ অভ্যন্তরে উত্তর বেতীয়ারা নামক স্থানে বিজিবি টহল দল কর্তৃক মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় শাড়ী এবং মোবাইল ডিসপ্লে আটক করে। যার সর্বমোট মূল্য ১ লাখ ১৫ লাখ টাকা। উল্লেখ্য, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।