মূল লেখায় যান
রবিবার, ২ আগস্ট ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার এইমাত্রঅন্যান্য ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার আগের সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার: জামায়াত আমির এইমাত্রঅন্যান্য আগের সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার: জামায়াত আমির কাস্টমস সিপাহীর খণ্ডিত মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন ১০ দিন এইমাত্রঅন্যান্য কাস্টমস সিপাহীর খণ্ডিত মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন ১০ দিন চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও সোহাগ  এইমাত্রঅন্যান্য মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও সোহাগ  সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর টাইটেল স্পন্সর টেকনো এইমাত্রঅন্যান্য সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর টাইটেল স্পন্সর টেকনো নগদ ইসলামিক-এর কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় ৯ সন্তান বিজয়ী এইমাত্রঅন্যান্য নগদ ইসলামিক-এর কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় ৯ সন্তান বিজয়ী সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ
অন্যান্য

জয়পুরহাটে ছোট ভাইকে হাতুড়ি দিয়ে কুপিয়ে হত্যা: বড় ভাইয়ের যাবজ্জীবন

প্রতিবেদক:
জয়পুরহাটে ছোট ভাইকে হাতুড়ি দিয়ে কুপিয়ে হত্যা: বড় ভাইয়ের যাবজ্জীবন

জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইকে মাথায় হাতুড়ি দিয়ে কুপিয়ে হত্যার মামলার রায়ে অশোক কুমার দাস নামের বড় ভাইকে আজ রোববার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ​

রোববার (২ আগস্ট) বিকেলে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ তসরুজ্জামান এ রায় প্রদান করেন। ​দণ্ডপ্রাপ্ত অশোক কুমার দাস পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের ফনিন্দ্রনাথ দাসের ছেলে। ​মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের ফনিন্দ্রনাথ দাসের ছোট ছেলে সিদ্ধেশ্বর পেশায় লোহার কর্মকার ছিলেন। দীর্ঘদিন ধরে বড় ভাই অশোকের সাথে তার জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। ​২০০৯ সালের ১৬ নভেম্বর দুপুরে কামারশালায় কাজ শেষে দোকানের সামনের বেঞ্চে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন সিদ্ধেশ্বর।

এ সময় বড় ভাই অশোক ঘটনাস্থলে এসে দোকানের ভারী হাতুড়ি দিয়ে ছোট ভাই সিদ্ধেশ্বরের মাথায় সজোড়ে আঘাত করেন। স্থানীয় লোকজন তাকে প্রতিহত করার চেষ্টা করলে অশোক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ​পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সিদ্ধেশ্বরকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।

সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১০ সালের ২৯ মার্চ তিনি মারা যান। ​এ ঘটনায় নিহতের স্ত্রী কামনা রানী দাস বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত আজ রোববার এ রায় ঘোষণা করেন।