মূল লেখায় যান
রবিবার, ২ আগস্ট ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধবিরতি নাকি কৌশলগত চাপ? ট্রাম্প আসলে কী চান- বিশ্লেষণ এইমাত্রঅন্যান্য যুদ্ধবিরতি নাকি কৌশলগত চাপ? ট্রাম্প আসলে কী চান- বিশ্লেষণ চার দশকের ঐতিহ্যে নতুন নেতৃত্ব, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের অভিষেক এইমাত্রঅন্যান্য চার দশকের ঐতিহ্যে নতুন নেতৃত্ব, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের অভিষেক যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা: ময়মনসিংহে ‘ক্লিন সানডে’ কর্মসূচি এইমাত্রঅন্যান্য যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা: ময়মনসিংহে ‘ক্লিন সানডে’ কর্মসূচি খাগড়াছড়িতে বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি ওয়াদুদ ভূইয়া এইমাত্রঅন্যান্য খাগড়াছড়িতে বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি ওয়াদুদ ভূইয়া ভুঁড়ি কি শুধু ভাত খাওয়ার কারণে বাড়ে? জানুন পুষ্টিবিদদের পরামর্শ এইমাত্রঅন্যান্য ভুঁড়ি কি শুধু ভাত খাওয়ার কারণে বাড়ে? জানুন পুষ্টিবিদদের পরামর্শ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, ব্যাখ্যা চেয়েও মেলেনি জবাব এইমাত্রঅন্যান্য ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, ব্যাখ্যা চেয়েও মেলেনি জবাব দুই মামলায় ১০ দিনের রিমান্ডে ডেভিড ইমন এইমাত্রঅন্যান্য দুই মামলায় ১০ দিনের রিমান্ডে ডেভিড ইমন প্রধানমন্ত্রী শহীদ পরিবারের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে: সাঈদ আল নোমান এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রী শহীদ পরিবারের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে: সাঈদ আল নোমান
অন্যান্য

চারুকলায় শিল্পী জাকিয়া খান চন্দনার একক চিত্র প্রদর্শনী শুরু

প্রতিবেদক:
চারুকলায় শিল্পী জাকিয়া খান চন্দনার একক চিত্র প্রদর্শনী শুরু

শিল্পী জাকিয়া খান চন্দনার ‘রিয়ালিটি অফ দ্যা সাবকন্সাস মাইন্ড’ শীর্ষক সপ্তাহব্যাপী একক চিত্র প্রদর্শনী ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে।

রবিবার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এই প্রদর্শনীর সাফল্য কামনা করে বলেন, শিল্পচর্চার মৌলিক বিষয়গুলোকে শিল্পী সুন্দর ও নান্দনিকভাবে বিভিন্ন চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরেছেন। শিল্পচর্চায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এই প্রদর্শনী কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আগামী ০৮ আগস্ট পর্যন্ত প্রদর্শনী প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।