মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার এইমাত্রঅন্যান্য বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী এইমাত্রঅন্যান্য নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার এইমাত্রঅন্যান্য ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ এইমাত্রঅন্যান্য ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত
অন্যান্য

‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬’ অনুষ্ঠিত

প্রতিবেদক:
‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬’ অনুষ্ঠিত

কর্পোরেট একাডেমি ফর প্রফেশনাল এক্সেলেন্স (CAPE)-এর উদ্যোগে এবং টয়োটা বাংলাদেশ-এর সহযোগিতায় ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬, Driven by Toyota Bangladesh’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় বাজেট ২০২৬-২৭-এর কার্যকর বাস্তবায়ন, রাজস্ব খাতের সংস্কার এবং আরও ব্যবসাবান্ধব নীতি-পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ সামিটে দেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, অর্থনীতিবিদ, আয়কর ও ভ্যাট বিশেষজ্ঞ, কর্পোরেট নেতৃবৃন্দ, উদ্যোক্তা, আইনজীবী এবং বিভিন্ন খাতের পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

‘From Policy to Practice’ প্রতিপাদ্যে আয়োজিত এ সামিটে ৪০০-এর বেশি কর্পোরেট পেশাজীবী, উদ্যোক্তা, ব্যবসায়ী, আইনজীবী এবং আয়কর ও ভ্যাটসংশ্লিষ্ট পেশাজীবী উপস্থিত ছিলেন।

সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মাসুদ খান FCA, FCMA, চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)।

জাতীয় বাজেট বাস্তবায়ন, আয়কর, ভ্যাট, কাস্টমস ও রাজস্ব সংস্কার বিষয়ে আয়োজিত উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, সদস্য, করনীতি, জাতীয় রাজস্ব বোর্ড; মো. আজিজুর রহমান, সদস্য, ভ্যাটনীতি, জাতীয় রাজস্ব বোর্ড; এ.কে.এম. মাহবুবুর রহমান, সদস্য, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল; এবং বাপন চন্দ্র দাস, যুগ্ম কমিশনার অব ট্যাক্সেস, জাতীয় রাজস্ব বোর্ড। প্যানেল আলোচনা সঞ্চালনা করেন মো. আরিফুর রহমান, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, কর্পোরেট একাডেমি ফর প্রফেশনাল এক্সেলেন্স (CAPE)।

জাতীয় বাজেট ২০২৬-২৭-এর আয়কর, ভ্যাট ও কাস্টমসসংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন ও ব্যবসায়িক প্রভাব বিশ্লেষণ করে তিনটি কী-নোট উপস্থাপনা প্রদান করেন তারিক হাসান, প্রথম সচিব ও অতিরিক্ত কমিশনার, কাস্টমস পলিসি ও আইসিটি; আহসান উল্লাহ তরুণ, যুগ্ম কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট; এবং স্নেহাশীষ বড়ুয়া FCA, পার্টনার, স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কো.

সামিটে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় ‘বাংলাদেশ বাজেট রিভিউ ২০২৬’, যা CAPE-এর ফ্ল্যাগশিপ বার্ষিক প্রকাশনা। এতে জাতীয় বাজেট ২০২৬-২৭-এর আয়কর, ভ্যাট, কাস্টমস, রাজস্বনীতি, বিনিয়োগ, অর্থনীতি, বাণিজ্য এবং ব্যবসায়িক প্রভাব নিয়ে বিশেষজ্ঞদের বিশ্লেষণধর্মী প্রবন্ধ ও পেশাগত মতামত স্থান পেয়েছে।

সামিট ও প্রকাশনাটির মাধ্যমে নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, পেশাজীবী, শিক্ষাবিদ এবং বেসরকারি খাতের নেতৃবৃন্দের মধ্যে তথ্যনির্ভর ও কার্যকর সংলাপের সুযোগ সৃষ্টি হয়েছে। সরকারি নীতি ও বাস্তব ব্যবসায়িক চর্চার মধ্যকার সংযোগ আরও শক্তিশালী করতে CAPE এ ধরনের জ্ঞানভিত্তিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।