মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার এইমাত্রঅন্যান্য বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী এইমাত্রঅন্যান্য নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার এইমাত্রঅন্যান্য ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ এইমাত্রঅন্যান্য ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত
অন্যান্য

রৌমারীতে ইয়াবাসহ একজন আটক

প্রতিবেদক:
রৌমারীতে ইয়াবাসহ একজন আটক

রৌমারীতে অভিযান চালিয়ে ১,৯৭৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়ন এর রৌমারী বিওপির টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার নায়েক সিগন্যাল মো. মাহাবুবের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল ভারত-বাংলাদেশ সীমান্তের ১০৬৩ নম্বর পিলার থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রৌমারী উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় রিফাত কাউন্টারের সামনে এ অভিযান চালায়।

অভিযানে আটক মো. নাসির হোসেন (৪৫), পিতা- মৃত মনিরুজ্জামান, গ্রাম- খাটিয়ামারী, থানা- রৌমারী, জেলা- কুড়িগ্রাম। আটক করা হয় এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিজিবি জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ১,৯৭৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি জিডিএল ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন এবং একটি বাংলালিংক সিম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ ৯২ হাজার ৫০০ টাকা। এছাড়া মোবাইল ফোন ও সিমসহ উদ্ধারকৃত আলামতের মোট মূল্য প্রায় ৫ লাখ ৯৪ হাজার টাকা।

বিজিবি সূত্রে আরও জানা গেছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।