মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ফ্লাইটে আচমকা তীব্র ঝাঁকি, জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট এইমাত্রঅন্যান্য ফ্লাইটে আচমকা তীব্র ঝাঁকি, জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট একটি ৪ তালা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার এইমাত্রঅন্যান্য একটি ৪ তালা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার নরসিংদীর রায়পুরায় যৌথ অভিযান: ১৩৬ হাতবোমা ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩ এইমাত্রঅন্যান্য নরসিংদীর রায়পুরায় যৌথ অভিযান: ১৩৬ হাতবোমা ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩ বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় ৪৪৫ ‘নিরাপদ আশ্রয়স্থল’ চিহ্নিত এইমাত্রঅন্যান্য বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় ৪৪৫ ‘নিরাপদ আশ্রয়স্থল’ চিহ্নিত জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’-এর সফল সূচনা এইমাত্রঅন্যান্য জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’-এর সফল সূচনা শুধুমাত্র দুই বিষয়েই আটকে গেল ৭ লাখ পরীক্ষার্থী এইমাত্রঅন্যান্য শুধুমাত্র দুই বিষয়েই আটকে গেল ৭ লাখ পরীক্ষার্থী ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ এইমাত্রঅন্যান্য ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭ এইমাত্রঅন্যান্য তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭
অন্যান্য

পত্নীতলায় মাদক বিরোধী অভিযানে মাদকসহ আটক ১

প্রতিবেদক:
পত্নীতলায় মাদক বিরোধী অভিযানে মাদকসহ আটক ১

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় রোববার সন্ধ্যায় পত্নীতলা থানা পুলিশের একটি দল উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর তালপুকুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মহিমাপুর (পদ্মপুকুর) এলাকার মোজাফফর হোসেনের ছেলে ফারুক হোসেন (২২)কে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ফারুক হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার তাকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।