মূল লেখায় যান
সোমবার, ৩ আগস্ট ২০২৬, ৮:১০ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে ১৫০ জন কৃষক কৃষানীদের মধ্যে গাছের চারা, জৈবসার বিতরণ এইমাত্রঅন্যান্য তাহিরপুরে ১৫০ জন কৃষক কৃষানীদের মধ্যে গাছের চারা, জৈবসার বিতরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫০০ গাছের চারা রোপণ করলো ডিএসসিসি এইমাত্রঅন্যান্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫০০ গাছের চারা রোপণ করলো ডিএসসিসি রাতের আঁধারে উপকূলীয় বাঁধ কাটার চেষ্টা এইমাত্রঅন্যান্য রাতের আঁধারে উপকূলীয় বাঁধ কাটার চেষ্টা যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি যুবদল নেতার হাতের কব্জি কেটে দিলেন আ’লীগ নেতা এইমাত্রঅন্যান্য যুবদল নেতার হাতের কব্জি কেটে দিলেন আ’লীগ নেতা নবীগঞ্জে টিলা কাটার বিরোধ, হামলা-ভাঙচুরের অভিযোগ এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে টিলা কাটার বিরোধ, হামলা-ভাঙচুরের অভিযোগ ভবদহে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি এইমাত্রঅন্যান্য ভবদহে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি ঢাকায় দুই দিনব্যাপী (ফ্যাকড-ক্যাব) ১৪তম আন্তর্জাতিক শিক্ষা মেলা এইমাত্রঅন্যান্য ঢাকায় দুই দিনব্যাপী (ফ্যাকড-ক্যাব) ১৪তম আন্তর্জাতিক শিক্ষা মেলা
অন্যান্য

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি গঠন

প্রতিবেদক:
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি গঠন

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার। এ সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠু ও নির্ধারিত প্রক্রিয়ায় পরিচালনার জন্য কমিটির গঠন, কার্যপরিধি ও কর্মপদ্ধতি নির্ধারণ করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পর্যায়ের কমিটির সভাপতি থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট। কমিটির সদস্য হিসেবে থাকবেন পুলিশ সুপার ও পাবলিক প্রসিকিউটর (পিপি)। এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

মহানগর এলাকায় কমিটির কাঠামোতে কিছু পরিবর্তন রাখা হয়েছে। সেখানে পুলিশ সুপারের পরিবর্তে পুলিশের একজন ডেপুটি কমিশনার (ডিসি) এবং পাবলিক প্রসিকিউটরের পরিবর্তে মহানগর পাবলিক প্রসিকিউটর সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট মামলার আসামি অথবা তার পিতা, মাতা, স্ত্রী বা স্বামী, ভাই, বোন, ছেলে কিংবা মেয়ের মধ্যে যেকোনো একজন সব আসামির পক্ষে সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন।

আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট মামলার যাবতীয় দলিলপত্রের আইনজীবী কর্তৃক সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। জেলা কমিটি আবেদন ও নথিপত্র পর্যালোচনা করে সুপারিশ প্রণয়ন করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই প্রজ্ঞাপন জারির ফলে গত ২১ মে এ বিষয়ে জারি করা আগের প্রজ্ঞাপন বাতিল বলে গণ্য হবে। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হয়েছে।