মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার এইমাত্রঅন্যান্য বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী এইমাত্রঅন্যান্য নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার এইমাত্রঅন্যান্য ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ এইমাত্রঅন্যান্য ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত
অন্যান্য

বিকাশের ‘বাংলা কিউআর’ নিয়ে নড়াইলে মতবিনিময় সভা

প্রতিবেদক:
বিকাশের ‘বাংলা কিউআর’ নিয়ে নড়াইলে মতবিনিময় সভা

বাংলাদেশ সরকারের ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে তোলার ধারাবাহিকতায় নড়াইলে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের ‘বাংলা কিউআর’ নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল পেমেন্ট সার্ভিস ও ব্যবসায়িক প্রবৃদ্ধির লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।

সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টায় নড়াইল শহরের জমজম ক্যাফেতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিকাশের নড়াইল জেলা ডিস্ট্রিবিউটর রুপালি ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. গিয়াসউদ্দিন খান।

বিকাশের ফরিদপুর অঞ্চলের এরিয়া ম্যানেজার মোছাদ্দের আলী মিঠু ‘বাংলা কিউআর’ এর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, “দেশের অর্থনীতিকে ক্যাশলেস করার লক্ষ্যে বাংলাদেশ সরকার যে বৈপ্লবিক ও দূরদর্শী পদক্ষেপ নিয়েছে, মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ শুরু থেকেই সেসব উদ্যোগের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যেই ব্যবসায়ীদের সুবিধার্থে ‘বাংলা কিউআর’ সেবা আনা হয়েছে। এর মাধ্যমে একটিমাত্র কিউআর কোড ব্যবহার করেই ব্যবসায়ীরা নিরাপদে পেমেন্ট গ্রহণ করতে পারেন। নগদ টাকা বহনের ঝুঁকি কমিয়ে ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়াতে নড়াইলের সকল ব্যবসায়ীকে এই সেবা গ্রহণের আহŸান জানান। মার্চেন্টের ব্যবসা প্রবৃদ্ধির জন্য বিকাশ মার্চেন্ট এর জন্য লোনের ব্যবস্থা, পাশাপাশি লেনদেনের প্রক্রিয়াকে আরও সহজ ও আকর্ষণীয় করতে বিকাশের পেমেন্ট স্পিকার সুবিধার বিভিন্ন দিক তুলে ধরেন।”

অনুষ্ঠানে বিকাশের নড়াইল টেরিটরি ম্যানেজার মো. শহিদুল ইসলাম বলেন, “সরকারের ক্যাশলেস নীতি বাস্তবায়নে বাংলা কিউআর একটি যুগান্তকারী পদক্ষেপ। আগে বিভিন্ন অ্যাপের জন্য আলাদা আলাদা কিউআর কোডের প্রয়োজন হলেও এখন একটি প্ল্যাটফর্মের মাধ্যমেই সব ধরনের পেমেন্ট গ্রহণ করা সম্ভব হবে। এর ফলে সময় সাশ্রয়ের পাশাপাশি ব্যবসায়িক লেনদেনে স্বচ্ছতাও নিশ্চিত হবে।”

এ সময় নড়াইল বিকাশ মার্চেন্টের অপারেশন ম্যানেজার এম. এ. জায়েদ ফয়সালও বক্তব্য দেন। বক্তারা সরকারের এই ডিজিটাল উদ্যোগকে স্বাগত জানান এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে বাংলা কিউআর বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।