মূল লেখায় যান
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ছাত্ররাজনীতি থেকে রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল এইমাত্রঅন্যান্য ছাত্ররাজনীতি থেকে রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল পরমাণু হামলা হলে বিশ্বজুড়ে সব মার্কিন ঘাঁটি দখলের হুমকি ইরানের এইমাত্রঅন্যান্য পরমাণু হামলা হলে বিশ্বজুড়ে সব মার্কিন ঘাঁটি দখলের হুমকি ইরানের বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত এইমাত্রঅন্যান্য বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত বিশ্বসেরা ৩ দলের বিপক্ষে হাসান মাহমুদের অনন্য কীর্তি এইমাত্রঅন্যান্য বিশ্বসেরা ৩ দলের বিপক্ষে হাসান মাহমুদের অনন্য কীর্তি খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে যুক্ত হলো জায়ান্ট সুইং, জিপ লাইন ও কিডস জোন এইমাত্রঅন্যান্য খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে যুক্ত হলো জায়ান্ট সুইং, জিপ লাইন ও কিডস জোন স্কুলছাত্রীকে শ্লীলতাহানি: শিক্ষক রাকিবুলের অপকর্ম ঢাকতে 'সালিশের' উদ্যোগ এইমাত্রঅন্যান্য স্কুলছাত্রীকে শ্লীলতাহানি: শিক্ষক রাকিবুলের অপকর্ম ঢাকতে 'সালিশের' উদ্যোগ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? এইমাত্রঅন্যান্য বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র কেন এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র কেন
অন্যান্য

রামগড়ে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার

প্রতিবেদক:
রামগড়ে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার

খাগড়াছড়ির রামগড় উপজেলায় এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি ভুক্তভোগী নারীর শ্বশুর।

​সোমবার (৩ আগস্ট) বিকেলে ভুক্তভোগী নারী নিজে রামগড় থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

​পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্র জানায়, রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। ভুক্তভোগী নারীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁর শ্বশুর তাকে সুযোগ বুঝে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা চালিয়ে আসছিলেন। পারিবারিক সম্মান রক্ষা এবং সংসার ভেঙে যাওয়ার ভয়ে এতদিন তিনি কোনো আইনি পদক্ষেপ নেননি বা বিষয়টি কাউকে জানাননি।

​তবে গত রবিবার (২ আগস্ট) রাতে অভিযুক্ত দেলোয়ার হোসেন নিজ ঘরে ভুক্তভোগীকে আবারও জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনার পর মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়া ওই গৃহবধূ নীরবতা ভেঙে বিচার চেয়ে সোমবার সরাসরি রামগড় থানায় হাজির হন এবং লিখিত এজাহার দায়ের করেন।

​রামগড় থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দেলোয়ার হোসেনকে আটক করা হয়েছে। মামলা তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’