মূল লেখায় যান
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্পত্তি দান করলেও আজীবন ভোগদখলের অধিকার, মন্ত্রিসভায় অনুমোদন এইমাত্রঅন্যান্য সম্পত্তি দান করলেও আজীবন ভোগদখলের অধিকার, মন্ত্রিসভায় অনুমোদন নির্বাচনে নেমেই বিজেপির ৩০ বছরের ঘাঁটি ভেঙে দিলেন প্রশান্ত কিশোর এইমাত্রঅন্যান্য নির্বাচনে নেমেই বিজেপির ৩০ বছরের ঘাঁটি ভেঙে দিলেন প্রশান্ত কিশোর হরমুজের আকাশে ৩ কোটি ডলারের মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান এইমাত্রঅন্যান্য হরমুজের আকাশে ৩ কোটি ডলারের মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রেরণায় আমরা: মুহাম্মদ উল্লাহ এইমাত্রঅন্যান্য মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রেরণায় আমরা: মুহাম্মদ উল্লাহ ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন দিচ্ছে না ইংল্যান্ড এইমাত্রঅন্যান্য ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন দিচ্ছে না ইংল্যান্ড নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী বুবলী এইমাত্রঅন্যান্য নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী বুবলী বাগেরহাটে চোরাইকৃত ইজিবাইক ও শ্যালো মেশিন উদ্ধার, আটক ৪ এইমাত্রঅন্যান্য বাগেরহাটে চোরাইকৃত ইজিবাইক ও শ্যালো মেশিন উদ্ধার, আটক ৪ দুর্নীতির সিন্ডিকেট দেশের ওপর চেপে বসেছে: জামায়াত এইমাত্রঅন্যান্য দুর্নীতির সিন্ডিকেট দেশের ওপর চেপে বসেছে: জামায়াত
অন্যান্য

টাংগুয়ার হাওরের পর্যটকবাহী নৌকা থেকে অপচনশীল বর্জ্য পানিতে ফেলায় জরিমানা

প্রতিবেদক:
টাংগুয়ার হাওরের পর্যটকবাহী নৌকা থেকে অপচনশীল বর্জ্য পানিতে ফেলায় জরিমানা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরের পর্যটকবাহী পর্যটকবাহী নৌকা থেকে অপচনশীল বর্জ্য পানিতে ফেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।

সোমবার( ০৩ আগষ্ট) বিকেলে উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু এই অর্থদণ্ড করে।

জানাগেছে, উপজেলার মাটিয়ান হাওরে পর্যটকবাহী একটি হাউজবোট থেকে প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য সরাসরি পানিতে নিক্ষেপকালে ধৃত এক ব্যক্তির নিকট হতে পরিবেশ সংরক্ষণ আইন- ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুসারে ১০০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এসময় হাউজবোট মালিককে ভবিষ্যতে এধরণের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়৷ এবং আশপাশে থাকা হাউজবোড কেও নীতিমালা অনুযায়ী চলাচলের পরামর্শ দেয়া হয়।

এর সত্যতা নিশ্চিত করে উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু জানান, হাওরে আসা প্রতিটি পর্যটকবাহী হাউজবোড ও নৌযান গুলোকে জেলা প্রশাসক কতৃক নির্দেশনা মেনে চলতে হবে। তিনি আরও জানান, এর ব্যথয় ঘটলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে, কোনো ছাড় দেয়া হবে না। উপজেলা প্রশাসন এর এধরণের অভিযান অব্যাহত থাকবে।