মূল লেখায় যান
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সম্পত্তি দান করলেও আজীবন ভোগদখলের অধিকার, মন্ত্রিসভায় অনুমোদন এইমাত্রঅন্যান্য সম্পত্তি দান করলেও আজীবন ভোগদখলের অধিকার, মন্ত্রিসভায় অনুমোদন নির্বাচনে নেমেই বিজেপির ৩০ বছরের ঘাঁটি ভেঙে দিলেন প্রশান্ত কিশোর এইমাত্রঅন্যান্য নির্বাচনে নেমেই বিজেপির ৩০ বছরের ঘাঁটি ভেঙে দিলেন প্রশান্ত কিশোর হরমুজের আকাশে ৩ কোটি ডলারের মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান এইমাত্রঅন্যান্য হরমুজের আকাশে ৩ কোটি ডলারের মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রেরণায় আমরা: মুহাম্মদ উল্লাহ এইমাত্রঅন্যান্য মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রেরণায় আমরা: মুহাম্মদ উল্লাহ ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন দিচ্ছে না ইংল্যান্ড এইমাত্রঅন্যান্য ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন দিচ্ছে না ইংল্যান্ড নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী বুবলী এইমাত্রঅন্যান্য নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী বুবলী বাগেরহাটে চোরাইকৃত ইজিবাইক ও শ্যালো মেশিন উদ্ধার, আটক ৪ এইমাত্রঅন্যান্য বাগেরহাটে চোরাইকৃত ইজিবাইক ও শ্যালো মেশিন উদ্ধার, আটক ৪ দুর্নীতির সিন্ডিকেট দেশের ওপর চেপে বসেছে: জামায়াত এইমাত্রঅন্যান্য দুর্নীতির সিন্ডিকেট দেশের ওপর চেপে বসেছে: জামায়াত
অন্যান্য

তাহিরপুরের শান্তিপুর নদীর বালু লুটের ঘটনায় বারকি নৌকা বিনষ্ট

প্রতিবেদক:
তাহিরপুরের শান্তিপুর নদীর বালু লুটের ঘটনায় বারকি নৌকা বিনষ্ট

সুনামগঞ্জের তাহিরপুরের শান্তিপুর নদী থেকে অবৈধভাবে ও সরকারী ভাবে দেয়া বাঁশের ব্যারিকেড ভেঙে বালু লুট করার ঘটনা ৮টি কাঠের ইঞ্জিনচালিত ও বারকি নৌকা বিনষ্ট করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকাল ৩টা হতে রাত ৮:০০টা পর্যন্ত উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু মোবাইল কোর্ট পরিচালনা করেন।

জানাগেছে, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত ঘেঁষা শান্তিপুর গ্রামের পাশে ইজারা বিহীন নদীতে বালু খেকো চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এর ফলে এই এলাকার প্রকৃতি পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য ও বসত বাড়ি হুমকির মুখে পড়েছে। এর পর প্রশাসনের পক্ষ থেকে বাঁশের ব্যারিকেড দেয়া হয় যেন কেউ এই এলাকায় আসতে না পারে। কিন্তু বালু খেকো চক্রটি আজকে সেই বাঁশের ব্যারিকেড ভেঙে বালু লুট করছে।

এসময় সংবাদ পেয়ে উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু মোবাইল কোর্ট অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ বাস্তবায়নে উপজেলার শান্তিপুর নদী ও তৎসংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় প্রায় ৮টি কাঠের ইঞ্জিনচালিত ও বারকি নৌকা বিনষ্ট করা হয়। এসময় স্থানীয় ইউপি সদস্য,তাহিরপুর থানার পুলিশ সদস্যবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু। তিনি জানান, কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। ক্ষতিগ্রস্ত বাঁশের ব্যারিকেড দ্রুত মেরামত করতে তাগিদ দেয়া ‎হয়েছে। একেই সাথে উপজেলা প্রশাসন এধরণের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়ম কেই ছাড় দেয়া হবে না।