মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, যেকোনো ধরনের সহযোগিতার বার্তা এইমাত্রঅন্যান্য নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, যেকোনো ধরনের সহযোগিতার বার্তা পাংশার বৃত্তিডাঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এইমাত্রঅন্যান্য পাংশার বৃত্তিডাঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল খাগড়াছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এইমাত্রঅন্যান্য খাগড়াছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নেপালে যেভাবে রাবিশ জমে তৈরি হয়েছিল কৃত্রিম মৃত্যুফাঁদ, মুহূর্তেই বিস্ফোরণে ঝরল শতাধিক প্রাণ এইমাত্রঅন্যান্য নেপালে যেভাবে রাবিশ জমে তৈরি হয়েছিল কৃত্রিম মৃত্যুফাঁদ, মুহূর্তেই বিস্ফোরণে ঝরল শতাধিক প্রাণ জবিতে ৮ বিভাগে ১৪ শিক্ষক নিয়োগ, আবেদন শেষ ১৬ সেপ্টেম্বর এইমাত্রঅন্যান্য জবিতে ৮ বিভাগে ১৪ শিক্ষক নিয়োগ, আবেদন শেষ ১৬ সেপ্টেম্বর কিশোরগঞ্জে ফেসবুকে ‘পরাজিত’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ফেসবুকে ‘পরাজিত’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা ইয়াবাসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা আজীবনের জন্য বহিষ্কার এইমাত্রঅন্যান্য ইয়াবাসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা আজীবনের জন্য বহিষ্কার নেপালে বন্যায় ৪০০ পর্যটক নিখোঁজ, কেমন আছেন অপু বিশ্বাসরা এইমাত্রঅন্যান্য নেপালে বন্যায় ৪০০ পর্যটক নিখোঁজ, কেমন আছেন অপু বিশ্বাসরা
অন্যান্য

ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশ-এর ‘বিশ্বকাপ কুইজ’ বিজয়ীরা পেলেন বিমান টিকিট

প্রতিবেদক:
ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশ-এর ‘বিশ্বকাপ কুইজ’ বিজয়ীরা পেলেন বিমান টিকিট

‘বিশ্বকাপ ফুটবল ২০২৬’ শেষ হলেও কমেনি ফুটবলপ্রেমীদের উন্মাদনা। ফুটবলপ্রেমীদের সেই উন্মাদনাকে সম্মান জানাতে ইউএস-বাংলা এয়ারলাইনস ও ‘ঢাকা ফ্ল্যাশ’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা’র ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

রোববার (২ আগস্ট) রাজধানীর ঢাকা ফ্ল্যাশ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে লটারির মাধ্যমে বিজয়ী দুইজনের নাম ঘোষণা করা হয়।

কুইজ প্রতিযোগিতায় প্রথম বিজয়ী হয়েছেন এস আর মুনতাসির রহমান। তিনি পুরস্কার হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইনসের সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের রিটার্ন বিমান টিকিট লাভ করেন। এছাড়া দ্বিতীয় বিজয়ী তারেক আজিজ পেয়েছেন ঢাকা-সিলেট-ঢাকা রুটের রিটার্ন টিকিট। বিজয়ীদের পক্ষ থেকে টিকিট গ্রহণ করেন ঢাকা ফ্ল্যাশ-এর সম্পাদক জয়ন্ত কর্মকার।

অনুষ্ঠানে ঢাকা ফ্ল্যাশ-এর সম্পাদক জয়ন্ত কর্মকার বলেন, ঢাকা ফ্ল্যাশ-এর বিশ্বকাপ আয়োজন ওয়ার্ল্ড কাপ ক্রেজ ইতোমধ্যেই দেশ বিদেশের দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। তাই কেবল বিশেষ কোনো টুর্নামেন্ট ঘিরে নয়, বরং সারা বছর ধরে ফুটবল, ক্রিকেট সহ নানা ধরণের খেলাধুলা নিয়ে নিয়মিত অনুষ্ঠান করে যাবে ঢাকা ফ্ল্যাশ।

আগামী সপ্তাহ থেকেই খেলাধুলার খবর ও বিশ্লেষণ নিয়ে ‘স্পোর্টস ক্রেজ’ এবং ‘বিয়ন্ড ফুটবল’ নামে আরও দুটি নতুন অনুষ্ঠান প্রচার শুরু হবে বলেও জানান তিনি।

ইউএস-বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, বিশ্বকাপ উপলক্ষ্যে বিভিন্ন উদ্যোগের সঙ্গে ইউএস-বাংলা যুক্ত ছিল। ঢাকা ফ্ল্যাশ-এর বিশ্বকাপ আয়োজন ‘ওয়ার্ল্ড কাপ ক্রেজ’ এর মতো দর্শকনন্দিত এই আয়োজনে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও ঢাকা ফ্ল্যাশ-এর খেলাধুলাসহ ইতিবাচক সব আয়োজনে পাশে থাকার চেষ্টা করব।

স্বনামধন্য ক্রীড়া সঞ্চালক ফয়সাল তিতুমীরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইনস ও ঢাকা ফ্ল্যাশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।