মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার এইমাত্রঅন্যান্য বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী এইমাত্রঅন্যান্য নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার এইমাত্রঅন্যান্য ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ এইমাত্রঅন্যান্য ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত
অন্যান্য

এবার ড্যাজল বাংলাদেশের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

প্রতিবেদক:
এবার ড্যাজল বাংলাদেশের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

স্মার্টফোন ও গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজল বাংলাদেশ (Dazzle Bangladesh)-এর বিরুদ্ধে এক্সচেঞ্জ অফারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার অভিযোগ তুলেছেন এক গ্রাহক। শনিবার (০১ আগষ্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, ডিভাইস কেনার সময় দেওয়া শর্ত পরবর্তীতে প্রতিষ্ঠানটি মানেনি এবং ভিন্ন পদ্ধতিতে মূল্য নির্ধারণ করেছে।

ফাহিম উদ্দিন আলভি নামে ওই গ্রাহকের দাবি, ২০২৫ সালের সেপ্টেম্বরে তিনি ড্যাজল বাংলাদেশ থেকে একটি আইফোন ১৬ ও একটি আইপ্যাড কেনেন। সে সময় অতিরিক্ত অর্থ দিয়ে প্রতিষ্ঠানের ‘এক্সচেঞ্জ’ বা আপগ্রেড সুবিধাও গ্রহণ করেন। তাঁর ভাষ্য, বিক্রয়কর্মীরা জানিয়েছিলেন, ভবিষ্যতে নতুন মডেলে আপগ্রেড করতে চাইলে ওয়েবসাইটে প্রদর্শিত মূল্যের পার্থক্য পরিশোধ করলেই হবে।

তবে সম্প্রতি সেই সুবিধা নিতে গেলে প্রতিষ্ঠানটি ভিন্নভাবে ডিভাইসের মূল্য নির্ধারণ করে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ওয়েবসাইটের মূল্যের পরিবর্তে ‘সেকেন্ড-হ্যান্ড মূল্য’ বিবেচনায় নিয়ে হিসাব করা হয়, যা আগের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

গ্রাহকের অভিযোগ, এক্সচেঞ্জ নীতিমালায় ব্যবহৃত ‘বর্তমান বাজার মূল্য’ এবং প্রতিষ্ঠানের মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত মূল্য নির্ধারণ-সংক্রান্ত শর্তগুলো স্পষ্ট নয়। এর সুযোগ নিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইচ্ছামতো মূল্য নির্ধারণ করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

এছাড়া বিষয়টি নিয়ে আপত্তি জানালে শোরুমে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কাছ থেকে অসৌজন্যমূলক আচরণের শিকার হওয়ার অভিযোগও করেছেন তিনি। তাঁর ভাষ্য, ডিভাইস বিক্রির সময় দেওয়া মৌখিক প্রতিশ্রুতিও পরে অস্বীকার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ফাহিম উদ্দিন আলভি ড্যাজল বাংলাদেশের এক্সচেঞ্জ নীতিমালা আরও স্বচ্ছ করার এবং গ্রাহকদের কাছে অফারের শর্ত পরিষ্কারভাবে তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে এ ধরনের অফার গ্রহণের আগে শর্তাবলি ভালোভাবে যাচাই করার পরামর্শও দেন তিনি।