মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ এইমাত্রঅন্যান্য ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭ এইমাত্রঅন্যান্য তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক নিয়ে যা জানালেন জয়সোয়াল এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক নিয়ে যা জানালেন জয়সোয়াল মুস্তাফিজকে ধরে রাখল ক্যাপিটালস এইমাত্রঅন্যান্য মুস্তাফিজকে ধরে রাখল ক্যাপিটালস থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার এইমাত্রঅন্যান্য থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, কর্মসংস্থান হবে ১১ হাজার মানুষের এইমাত্রঅন্যান্য চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, কর্মসংস্থান হবে ১১ হাজার মানুষের নাসির উদ্দিনের অনুপস্থিতিতে জবির প্রক্টরের দায়িত্বে আজম খান এইমাত্রঅন্যান্য নাসির উদ্দিনের অনুপস্থিতিতে জবির প্রক্টরের দায়িত্বে আজম খান জবি শিক্ষার্থীদের বাসে হামলা, আহত অন্তত ১০ এইমাত্রঅন্যান্য জবি শিক্ষার্থীদের বাসে হামলা, আহত অন্তত ১০
অন্যান্য

অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে ‘ওজেরিও ডটকম’কে ১ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক:
অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে ‘ওজেরিও ডটকম’কে ১ লাখ টাকা জরিমানা

রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে বিএসটিআই’র বাধ্যতামূলক মানসনদ (ছাড়পত্র) ছাড়া অবৈধভাবে বিদেশি কসমেটিকস বিক্রি ও বিতরণ করার অপরাধে ‘ওজেরিও ডট কম’ নামক একটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

গত ০২ আগস্ট বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার-এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১১ (এপিবিএন)-এর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আদাবরের বাইতুল আমান হাউজিং এলাকার রোড-৩ এর ৩২৪ নম্বর বাড়িতে অবস্থিত ‘ওজেরিও ডটকম’ নামক প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে কোনো ধরনের অনুমোদন ছাড়াই বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের- শ্যাম্পু, স্কিন ক্রিম, স্কিন লোশন এবং ফেস ওয়াসের মতো প্রসাধনী সামগ্রী বিক্রি ও বিতরণ করা হচ্ছিল। যা ‘বিএসটিআই আইন, ২০১৮’ এর পরিপন্থী। পরে অপরাধের সত্যতা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন- বিএসটিআই, ঢাকা অফিস এর ফিল্ড অফিসার (সিএম) মো. তারেক রহমান এবং পরীক্ষক (মেট্রোলজি, ভৌত) কৌশিক দাস দুর্জয়।

সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং বাজারে ভোক্তারা যাতে কোনো ধরনের ভেজাল বা মানহীন পণ্যের শিকার না হয়ে আসল ও মানসম্মত পণ্য পান, সে লক্ষ্যে বিএসটিআই’র এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালত ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।