মূল লেখায় যান
রবিবার, ৯ আগস্ট ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
অন্যান্য

কালুখালীতে ইউএনও অফিসের কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

প্রতিবেদক:
কালুখালীতে ইউএনও অফিসের কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে।

সম্প্রতি অফিসে বসে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, অফিস কক্ষে নিজের টেবিলে বসেই আফরোজা চৌধুরী এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন বা অনৈতিক সুবিধা গ্রহণ করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। সেবাপ্রার্থীরা অভিযোগ করেন, সরকারি এই দপ্তরে ঘুষ ছাড়া কাঙ্ক্ষিত সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছিল, যা এই ভিডিওর মাধ্যমে প্রমাণিত হয়েছে।

ঘুষ গ্রহণের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরী। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা দাবি করে তিনি এর সপক্ষে নির্দিষ্ট ভিডিও প্রমাণ প্রদর্শনের আহ্বান জানান।

এ বিষয়ে জেলা প্রশাসক আফরোজা পারভীন জানান, বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।