মূল লেখায় যান
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সিএমপি'র পাঁচ থানার ওসি পদে রদবদল এইমাত্রঅন্যান্য সিএমপি'র পাঁচ থানার ওসি পদে রদবদল ইসরায়েল পরমাণু অস্ত্র ধ্বংস করলেই অঞ্চলে শান্তি আসবে এইমাত্রঅন্যান্য ইসরায়েল পরমাণু অস্ত্র ধ্বংস করলেই অঞ্চলে শান্তি আসবে রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, কেমন আছেন অজিত কুমার এইমাত্রঅন্যান্য রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, কেমন আছেন অজিত কুমার ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে বন্ধ হচ্ছে যুক্তরাজ্য-সমর্থিত জলবায়ু প্রকল্প এইমাত্রঅন্যান্য বাংলাদেশে বন্ধ হচ্ছে যুক্তরাজ্য-সমর্থিত জলবায়ু প্রকল্প সীতাকুণ্ডে জাহাজ ভাঙার দুর্ঘটনায় নিহত ১০ শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এইমাত্রঅন্যান্য সীতাকুণ্ডে জাহাজ ভাঙার দুর্ঘটনায় নিহত ১০ শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ইরানের রাস্তায় হিজাব ছেড়ে খোলা চুলে নারীরা, বেকায়দায় সরকার এইমাত্রঅন্যান্য ইরানের রাস্তায় হিজাব ছেড়ে খোলা চুলে নারীরা, বেকায়দায় সরকার ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, পরিপত্র জারি এইমাত্রঅন্যান্য ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, পরিপত্র জারি
অন্যান্য

‘ইয়া আল্লাহ! ডাকসু ভিপি সাদিক কাইয়ুমের সম্মান রক্ষা করো’

প্রতিবেদক:
‘ইয়া আল্লাহ! ডাকসু ভিপি সাদিক কাইয়ুমের সম্মান রক্ষা করো’

রাজধানীতে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কাইয়ুমের জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, “ইয়া আল্লাহ! ডাকসু ভিপি সাদিক কাইয়ুমের সম্মান রক্ষা করো।”

রনির এই সংক্ষিপ্ত স্ট্যাটাস প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।

এদিকে একই দিনে রাজধানীতে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে একাধিক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এলাকায় দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এছাড়া ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসা এলাকাতেও ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

‘ইয়া আল্লাহ! ডাকসু ভিপি সাদিক কাইয়ুমের সম্মান রক্ষা করো’

তবে গোলাম মাওলা রনি তার ফেসবুক পোস্টে দোয়া চাওয়ার কারণ বা সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাগুলোর সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।

এ বিষয়ে ডাকসু ভিপি সাদিক কাইয়ুম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।