মূল লেখায় যান
বুধবার, ৫ আগস্ট ২০২৬, ৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
সখীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য সখীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার বেনাপোলে ভারতীয় ৩১০ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার এইমাত্রঅন্যান্য বেনাপোলে ভারতীয় ৩১০ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে: মনিরুল হক চৌধুরী এইমাত্রঅন্যান্য ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে: মনিরুল হক চৌধুরী সংবর্ধনা নিতে এসে লাঞ্ছিত হলেন জুলাই আন্দোলনের দুই যোদ্ধা এইমাত্রঅন্যান্য সংবর্ধনা নিতে এসে লাঞ্ছিত হলেন জুলাই আন্দোলনের দুই যোদ্ধা আমার কমন সেন্স বলে শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা এইমাত্রঅন্যান্য আমার কমন সেন্স বলে শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার খাগড়াছড়ি ‘পৌর কিচেন মার্কেট’ শুভ উদ্বোধন, আধুনিক ভবনে বদলে যাচ্ছে বাজার ব্যবস্থাপনা এইমাত্রঅন্যান্য খাগড়াছড়ি ‘পৌর কিচেন মার্কেট’ শুভ উদ্বোধন, আধুনিক ভবনে বদলে যাচ্ছে বাজার ব্যবস্থাপনা জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা এইমাত্রঅন্যান্য জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা
অন্যান্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবির কে দায়ী করে কেন্দ্রীয় ছাত্রদলের বিবৃতি 

প্রতিবেদক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবির কে দায়ী করে কেন্দ্রীয় ছাত্রদলের বিবৃতি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠান চলাকালে ছাত্রশিবিরের ৪০-৫০ জন নেতাকর্মী জোরপূর্বক প্রবেশ করে অনুষ্ঠানটি ভণ্ডুল করার চেষ্টা করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ছাত্রদলের নেতাকর্মীরা অনুষ্ঠান পণ্ড হওয়া থেকে রক্ষা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করেন। তবে পরে শিবিরের উসকানিমূলক আচরণের কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় বলে দাবি করা হয়।

ছাত্রদলের অভিযোগ, ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ছাত্রশিবির বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তারা দাবি করে, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরের দাবির আন্দোলনে ছাত্রদল সমর্থন দিয়েছিল এবং এ দাবির বিরোধিতা করেছে ছাত্রশিবিরই।