মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্লাইটে আচমকা তীব্র ঝাঁকি, জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট এইমাত্রঅন্যান্য ফ্লাইটে আচমকা তীব্র ঝাঁকি, জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট একটি ৪ তালা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার এইমাত্রঅন্যান্য একটি ৪ তালা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার নরসিংদীর রায়পুরায় যৌথ অভিযান: ১৩৬ হাতবোমা ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩ এইমাত্রঅন্যান্য নরসিংদীর রায়পুরায় যৌথ অভিযান: ১৩৬ হাতবোমা ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩ বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় ৪৪৫ ‘নিরাপদ আশ্রয়স্থল’ চিহ্নিত এইমাত্রঅন্যান্য বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় ৪৪৫ ‘নিরাপদ আশ্রয়স্থল’ চিহ্নিত জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’-এর সফল সূচনা এইমাত্রঅন্যান্য জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’-এর সফল সূচনা শুধুমাত্র দুই বিষয়েই আটকে গেল ৭ লাখ পরীক্ষার্থী এইমাত্রঅন্যান্য শুধুমাত্র দুই বিষয়েই আটকে গেল ৭ লাখ পরীক্ষার্থী ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ এইমাত্রঅন্যান্য ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭ এইমাত্রঅন্যান্য তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭
অন্যান্য

সংবর্ধনা নিতে এসে লাঞ্ছিত হলেন জুলাই আন্দোলনের দুই যোদ্ধা

প্রতিবেদক:
সংবর্ধনা নিতে এসে লাঞ্ছিত হলেন জুলাই আন্দোলনের দুই যোদ্ধা

শরীয়তপুরে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত জেলা প্রশাসনের এক সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভ্যুত্থানের দুই ‘জুলাই যোদ্ধা’ ও ছাত্রনেতাকে লাঞ্ছিত করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। জেলা প্রশাসন এই অনুষ্ঠানের মাধ্যমে শহীদ পরিবার ও জুলাই অভ্যুত্থানে আহতদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের নেতৃত্বে একদল নেতাকর্মী ‘জুলাই যোদ্ধা’ জাকির হোসেন মিন্টু (আদর) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকে ধাক্কাধাক্কি ও মারধর করছেন। একপর্যায়ে তাদের অডিটোরিয়াম থেকে বের করে দেওয়া হয়।

আক্রান্ত জাকির হোসেন মিন্টু অভিযোগ করে বলেন, “আমরা জেলা প্রশাসকের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। কিন্তু ভেতরে ঢোকা মাত্রই বিএনপি নেতারা আমাদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন এবং গালিগালাজ শুরু করেন। তারা দাবি করেন, শরীয়তপুরে কোনো জুলাই যোদ্ধা নেই। এরপর তারা আমাকে মারতে মারতে বের করে দেন।”

একই অভিযোগ জানিয়ে ইমরান আল নাজির বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই এই হামলা চালানো হয়েছে, কিন্তু কেউ বাধা দেয়নি।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা মাহবুব মোর্শেদ টিপু মাদবর। তার দাবি, ইমরান আল নাজিরসহ কয়েকজন ব্যক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে কটূক্তি করায় সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। তিনি বলেন, “৫ আগস্টের আন্দোলনে বিএনপির বড় ভূমিকা রয়েছে। অথচ তারা তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন, তাই তাদের অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভির হোসেন তাৎক্ষণিকভাবে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জেলা প্রশাসক তাহসিনা বেগম জানিয়েছেন, মূল অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। তিনি বলেন, “অনুষ্ঠান চলাকালীন ভেতরে কিছু ঘটেনি। হয়তো আসার পথে কোনো সমস্যা হয়ে থাকতে পারে। বিস্তারিত খোঁজ নিয়ে পরে জানানো হবে।”