মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ এইমাত্রঅন্যান্য ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭ এইমাত্রঅন্যান্য তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক নিয়ে যা জানালেন জয়সোয়াল এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক নিয়ে যা জানালেন জয়সোয়াল মুস্তাফিজকে ধরে রাখল ক্যাপিটালস এইমাত্রঅন্যান্য মুস্তাফিজকে ধরে রাখল ক্যাপিটালস থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার এইমাত্রঅন্যান্য থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, কর্মসংস্থান হবে ১১ হাজার মানুষের এইমাত্রঅন্যান্য চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, কর্মসংস্থান হবে ১১ হাজার মানুষের নাসির উদ্দিনের অনুপস্থিতিতে জবির প্রক্টরের দায়িত্বে আজম খান এইমাত্রঅন্যান্য নাসির উদ্দিনের অনুপস্থিতিতে জবির প্রক্টরের দায়িত্বে আজম খান জবি শিক্ষার্থীদের বাসে হামলা, আহত অন্তত ১০ এইমাত্রঅন্যান্য জবি শিক্ষার্থীদের বাসে হামলা, আহত অন্তত ১০
অন্যান্য

বগুড়ার শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রতিবেদক:
বগুড়ার শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বগুড়ার শেরপুরে উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে শেরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে বেলা ১০টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা। শেরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেলের সঞ্চালনায় সভায় উপস্থিতি ছিলেন, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন ও আশরাফ উদ্দিন ভোলা।

এছাড়াও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হেলালুজ্জামান হেলাল, মাহবুবুল আলম হিরু, জিএম মোস্তফা, মোয়াজ্জেম হোসেন, জাহিদুর ইসলাম টুলু, মোস্তাফিজুর রহমান নিলু, বদিউজ্জামান বদি, কায়কোবাদ ও আব্দুল ওহাব। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, সোবাইদুল ইসলাম, সজিব এবং স্বেচ্ছাসেবক দল নেতা হাফিজুল আসিফ শাওনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল বীর শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করে শেরপুর উপজেলা ওলামা দলের সভাপতি মাও: রুহল আমিন।