মূল লেখায় যান
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সিএমপি'র পাঁচ থানার ওসি পদে রদবদল এইমাত্রঅন্যান্য সিএমপি'র পাঁচ থানার ওসি পদে রদবদল ইসরায়েল পরমাণু অস্ত্র ধ্বংস করলেই অঞ্চলে শান্তি আসবে এইমাত্রঅন্যান্য ইসরায়েল পরমাণু অস্ত্র ধ্বংস করলেই অঞ্চলে শান্তি আসবে রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, কেমন আছেন অজিত কুমার এইমাত্রঅন্যান্য রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, কেমন আছেন অজিত কুমার ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে বন্ধ হচ্ছে যুক্তরাজ্য-সমর্থিত জলবায়ু প্রকল্প এইমাত্রঅন্যান্য বাংলাদেশে বন্ধ হচ্ছে যুক্তরাজ্য-সমর্থিত জলবায়ু প্রকল্প সীতাকুণ্ডে জাহাজ ভাঙার দুর্ঘটনায় নিহত ১০ শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এইমাত্রঅন্যান্য সীতাকুণ্ডে জাহাজ ভাঙার দুর্ঘটনায় নিহত ১০ শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ইরানের রাস্তায় হিজাব ছেড়ে খোলা চুলে নারীরা, বেকায়দায় সরকার এইমাত্রঅন্যান্য ইরানের রাস্তায় হিজাব ছেড়ে খোলা চুলে নারীরা, বেকায়দায় সরকার ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, পরিপত্র জারি এইমাত্রঅন্যান্য ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, পরিপত্র জারি
অন্যান্য

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সরিষাবাড়ীতে বিজয় র‍্যালি ও সমাবেশ

প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সরিষাবাড়ীতে বিজয় র‍্যালি ও সমাবেশ

জামালপুরের সরিষাবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে স্থানীয় বিএনপি, জামায়াত ইসলামী-এনসিপি জোটসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা মিছিল সমাবেশ করেছে।

বুধবার (৫ আগস্ট) সকালে “জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা বিএনপি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করে। ঝালুপাড়া এলাকা হতে বিজয় র‍্যালি পৌরসভার সামনে এসে সমাবেশে মিলিত হয়। সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোঃ ফরিদুল কবির তালুকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি ফয়জুল কবীর তালুকদার শাহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন।

অন্যদিকে, জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। পৌরসভার কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন মাদ্রাসা হতে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি এডভোকেট আঃ আউয়াল, কর্মপরিষদ সদস্য শামীম হোসাইন সোহেল, এনসিপির জেলা সদস্য সচিব ডাঃ মোশাররফ হোসেন, উপজেলা সদস্য সচিব প্রমুখ।

বিকালে প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোঃ ফরিদুল কবির তালুকদার।

সভায় জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, শহিদ ও আহত যোদ্ধাদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। পরে এনসিপির নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মহাদান ইউনিয়নের হিরন্যবাড়ী গ্রামের শহীদ মোকলেছুর রহমান, পঞ্চপীর এলাকার শহিদ রাব্বির কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেন।