মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, যেকোনো ধরনের সহযোগিতার বার্তা এইমাত্রঅন্যান্য নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, যেকোনো ধরনের সহযোগিতার বার্তা পাংশার বৃত্তিডাঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এইমাত্রঅন্যান্য পাংশার বৃত্তিডাঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল খাগড়াছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এইমাত্রঅন্যান্য খাগড়াছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নেপালে যেভাবে রাবিশ জমে তৈরি হয়েছিল কৃত্রিম মৃত্যুফাঁদ, মুহূর্তেই বিস্ফোরণে ঝরল শতাধিক প্রাণ এইমাত্রঅন্যান্য নেপালে যেভাবে রাবিশ জমে তৈরি হয়েছিল কৃত্রিম মৃত্যুফাঁদ, মুহূর্তেই বিস্ফোরণে ঝরল শতাধিক প্রাণ জবিতে ৮ বিভাগে ১৪ শিক্ষক নিয়োগ, আবেদন শেষ ১৬ সেপ্টেম্বর এইমাত্রঅন্যান্য জবিতে ৮ বিভাগে ১৪ শিক্ষক নিয়োগ, আবেদন শেষ ১৬ সেপ্টেম্বর কিশোরগঞ্জে ফেসবুকে ‘পরাজিত’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ফেসবুকে ‘পরাজিত’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা ইয়াবাসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা আজীবনের জন্য বহিষ্কার এইমাত্রঅন্যান্য ইয়াবাসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা আজীবনের জন্য বহিষ্কার নেপালে বন্যায় ৪০০ পর্যটক নিখোঁজ, কেমন আছেন অপু বিশ্বাসরা এইমাত্রঅন্যান্য নেপালে বন্যায় ৪০০ পর্যটক নিখোঁজ, কেমন আছেন অপু বিশ্বাসরা
অন্যান্য

সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন

প্রতিবেদক:
সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা ও আগুন দেওয়া হয়েছে। বুধবার (৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। 

এ ছাড়া ইট-পাটকেল নিক্ষেপে বাড়ির কাচের জানালা ভেঙে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। আগুন ধরার সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলে স্থানীয় লোকজন। ফলে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। কয়েকটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন বাড়ির সামনে হামলা এবং প্রধান ফটকে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।

মাগুরা সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পর পুলিশের একটি দল পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। 

পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আমরা ঘটনার তদন্ত করছি। কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এটি পেট্রোলবোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।