মূল লেখায় যান
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১:১১ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, নিহত ১, আহত ২০ এইমাত্রঅন্যান্য সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, নিহত ১, আহত ২০ ইরান পুরোপুরি ধসে পড়ছে, দাবি ট্রাম্পের এইমাত্রঅন্যান্য ইরান পুরোপুরি ধসে পড়ছে, দাবি ট্রাম্পের ইয়াবাসহ গ্রেপ্তার পল্লবী থানার এএসআই এইমাত্রঅন্যান্য ইয়াবাসহ গ্রেপ্তার পল্লবী থানার এএসআই রাজকীয় আয়োজনে বিদায়, ফুলে সাজানো গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক এইমাত্রঅন্যান্য রাজকীয় আয়োজনে বিদায়, ফুলে সাজানো গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তারেক গ্রেফতার এইমাত্রঅন্যান্য গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তারেক গ্রেফতার সৌদি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এইমাত্রঅন্যান্য সৌদি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী এইমাত্রঅন্যান্য সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ এইমাত্রঅন্যান্য জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ
অন্যান্য

নগদ অর্থ, ক্রেষ্ট ও সার্টিফিকেট পুরস্কার পেল ৩৬ জুলাই চিত্রাঙ্কন বিজয়ী শিশু কিশোররা

প্রতিবেদক:
নগদ অর্থ, ক্রেষ্ট ও সার্টিফিকেট পুরস্কার পেল ৩৬ জুলাই চিত্রাঙ্কন বিজয়ী শিশু কিশোররা

নগদ অর্থ, ক্রেষ্ট ও সার্টিফিকেট পুরস্কার বিতরণ এর মধ্যে দিয়ে শেষ হয় বাংলাদেশ চারুশিল্পী পরিষদ আয়োজিত ৩৬ জুলাই স্মরণে গ্রাফিতি প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ৫ আগস্ট বুধবার জাতীয় প্রেস ক্লাবে আকরাম খাঁ অডিটোরিয়ামে চারুশিল্পী পরিষদের শিশু ও কিশোর-কিশোরীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস্ ফ্যাকাল্টির অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির।

২৪ জুলাই ২০২৬, রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে এ বর্ণিত অনুষ্ঠানের আয়োজন করেছিলো চারুশিল্পী পরিষদ। শিশু , ক ও খ এই ৩টি গ্র্রেুপে ৩১ টি পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারের মধ‍্যে রয়েছে নগদ অর্থ, ক্রেষ্ট ও সার্টিফিকেট।

চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহীম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বাচিক শিল্পী শরীফ বায়েজীদ মাহমুদ, বিসিএ’র সভাপতি আবেদুর রহমান, দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারী ড. মনোয়ারুল ইসলাম ও পরিষদের সেক্রেটারি মফাচ্ছির আহম্মদ ফয়েজী, মনিরুল ইসলাম, অভিভাবক ইয়াকুব আলী জুলমতী প্রমুখ ।

ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টস্যাকাল্টির অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির বলেন, জুলাই বিপ্লবে শিল্পীদের আঁকা ছবি গ্রাফিতির ভূমিকা আজ বিশ্বব্যাপী স্বীকৃত। জুলাই বিপ্লব ধারণ করতে চারুশিল্পী পরিষদের শিশু ও কিশোর-কিশোরীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ। এরমাধ্যমে শিশু-কিশোররা জুলাই বিপ্লবের ইতিহাস জেনে নতুন ইতিহাস তৈরির উপযোগী করে নিজেদের গড়ার সুযোগ পাবে।

তিনি ৫ আগস্ট বুধবার জাতীয় প্রেস ক্লাবে আকরাম খাঁ অডিটোরিয়ামে চারুশিল্পী পরিষদের শিশু ও কিশোর-কিশোরীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানঅতিথির বক্তৃতায় এ কথা বলেছেন।

চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহীম মন্ডল বলেন, ৩৬ জুলাই স্মরণে বাংলাদেশ চারুশিল্পী পরিষদ আয়োজন করে শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শেষ পর্যন্ত সুন্দর একটি প্রগ্রাম এর মাধ্যমে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। শিশু-কিশোররা জাতির ভবিষ্যত এবং এই ধারা অব্যাহত রাখবে চারুশিল্পী পরিষদ।