মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার এইমাত্রঅন্যান্য বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী এইমাত্রঅন্যান্য নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার এইমাত্রঅন্যান্য ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ এইমাত্রঅন্যান্য ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত
অন্যান্য

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে লাগবে আরও ২-৩ দিন: জ্বালানিমন্ত্রী

প্রতিবেদক:
গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে লাগবে আরও ২-৩ দিন: জ্বালানিমন্ত্রী

গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে গ্যাস সরবরাহ ব্যবস্থায় ফ্রিজিং প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া শেষ হলে বিকেল থেকে আবার গ্যাস সঞ্চালন শুরু হবে। এরপর ধীরে ধীরে পাইপলাইনে গ্যাসের চাপ (প্রেসার) স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

তিনি বলেন, “সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে যেখানে গ্যাসের চাপ কমে গেছে, তা উন্নত হবে। তখন আমরা পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণ গ্যাস উত্তোলন করতে পারব।”

এক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফিরতে অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে।

তিনি বলেন, “এটা বন্ধ হওয়ার আগে যেমন ছিল, তেমনই হবে।”