মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
ফ্লাইটে আচমকা তীব্র ঝাঁকি, জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট এইমাত্রঅন্যান্য ফ্লাইটে আচমকা তীব্র ঝাঁকি, জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট একটি ৪ তালা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার এইমাত্রঅন্যান্য একটি ৪ তালা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার নরসিংদীর রায়পুরায় যৌথ অভিযান: ১৩৬ হাতবোমা ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩ এইমাত্রঅন্যান্য নরসিংদীর রায়পুরায় যৌথ অভিযান: ১৩৬ হাতবোমা ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩ বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় ৪৪৫ ‘নিরাপদ আশ্রয়স্থল’ চিহ্নিত এইমাত্রঅন্যান্য বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় ৪৪৫ ‘নিরাপদ আশ্রয়স্থল’ চিহ্নিত জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’-এর সফল সূচনা এইমাত্রঅন্যান্য জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’-এর সফল সূচনা শুধুমাত্র দুই বিষয়েই আটকে গেল ৭ লাখ পরীক্ষার্থী এইমাত্রঅন্যান্য শুধুমাত্র দুই বিষয়েই আটকে গেল ৭ লাখ পরীক্ষার্থী ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ এইমাত্রঅন্যান্য ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭ এইমাত্রঅন্যান্য তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭
অন্যান্য

আওয়ামী লীগও ঢোকার সম্ভাবনা রয়েছে: রাশেদ খান

প্রতিবেদক:
আওয়ামী লীগও ঢোকার সম্ভাবনা রয়েছে: রাশেদ খান

সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে জামায়াত-এ-ইসলামী, এনসিপি ও তাদের জোটের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও গণঅধিকার পরিষদের সাবেক নেতা রাশেদ খান। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, ভবিষ্যতের বিভিন্ন কর্মসূচিতে আওয়ামী লীগের লোকজনও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান দাবি করেন, যেসব প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার লক্ষ্য থাকে, তারা কখনো সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দেয় না। তার মতে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসেবে সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা দেশ ও জাতির স্বার্থেই প্রয়োজন।

পোস্টে তিনি লেখেন, সচিবালয় ঘেরাও করে সরকারি কর্মকর্তাদের মধ্যে ভীতি সৃষ্টি করা কোনো রাজনৈতিক দলের জন্য ইতিবাচক বার্তা বহন করে না। তার ভাষ্য, এ ধরনের কর্মসূচির ফলে প্রশাসন ও সরকারি কর্মকর্তাদের কাছে জামায়াত-এনসিপিসহ ৯ দলীয় জোট একটি ‘র‌্যাডিক্যাল ফোর্স’ হিসেবে উপস্থাপিত হয়েছে।

রাশেদ খান আরও দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান না নিলে সচিবালয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত। পাশাপাশি দেশকে অস্থিতিশীল করতে ভবিষ্যতে আরও ধ্বংসাত্মক কর্মসূচি নেওয়া হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এ ছাড়া তিনি বলেন, সামনে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী লীগের লোকজনও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিগুলোকে সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।