মূল লেখায় যান
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের পর কানাইলালের জন্মভিটায় ডিসি, মিউজিয়ামের আশ্বাস এইমাত্রঅন্যান্য সংবাদ প্রকাশের পর কানাইলালের জন্মভিটায় ডিসি, মিউজিয়ামের আশ্বাস আ.লীগের কার্যক্রমে ভারতের সমর্থন সম্পর্কে প্রভাব পড়তে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য আ.লীগের কার্যক্রমে ভারতের সমর্থন সম্পর্কে প্রভাব পড়তে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ এইমাত্রঅন্যান্য বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ ঝাল-ঝাল কিছু খেতে মন চাইছে? এবার বানান স্বাস্থ্যকর মুচমুচে নাশতা এইমাত্রঅন্যান্য ঝাল-ঝাল কিছু খেতে মন চাইছে? এবার বানান স্বাস্থ্যকর মুচমুচে নাশতা বিটিভির নতুন মহাপরিচালক হলেন কাজী জেসিন এইমাত্রঅন্যান্য বিটিভির নতুন মহাপরিচালক হলেন কাজী জেসিন জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে সাহিত্য-সংস্কৃতি চর্চার আহ্বান জাবি ভিসির এইমাত্রঅন্যান্য জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে সাহিত্য-সংস্কৃতি চর্চার আহ্বান জাবি ভিসির রিয়াল মাদ্রিদে ইয়ান দিয়োমান্দে, ৭ বছরের চুক্তি এইমাত্রঅন্যান্য রিয়াল মাদ্রিদে ইয়ান দিয়োমান্দে, ৭ বছরের চুক্তি শেখ হাসিনার ফেরার আর কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী এইমাত্রঅন্যান্য শেখ হাসিনার ফেরার আর কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী
অন্যান্য

জুলাই কনসার্টে গায়ক হাসানকে বোতল নিক্ষেপ, সংগীতাঙ্গনে ক্ষোভ

প্রতিবেদক:
জুলাই কনসার্টে গায়ক হাসানকে বোতল নিক্ষেপ, সংগীতাঙ্গনে ক্ষোভ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছেন জনপ্রিয় ব্যান্ড আর্ক-এর ভোকালিস্ট হাসান। গান পরিবেশনের সময় দর্শকসারির দিক থেকে ছোড়া একটি পানির বোতল তার মুখে এসে আঘাত করে।

বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত এ কনসার্টে পারসা, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) এবং আর্টসেলসহ দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডগুলো অংশ নেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মঞ্চের সামনে দাঁড়িয়ে দর্শকদের সঙ্গে গলা মিলিয়ে গান গাওয়ার সময় হঠাৎ একটি পানির বোতল ছুটে এসে হাসানের মুখে আঘাত করে। আঘাতে বোতলের পানি তার শরীর ও মঞ্চে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় বিচলিত না হয়ে তিনি গান থামাননি এবং স্বাভাবিকভাবেই পরিবেশনা চালিয়ে যান।

ঘটনার পর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্ট সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদ। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, কেন একজন শিল্পীকে লক্ষ্য করে এমন আচরণ করা হলো এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত।

তিনি লেখেন, “মঞ্চে শিল্পী হাসান যখন গান করছিলেন, তখন তাকে বোতল ছুড়ে মারা হয়েছে। সামনের সারি থেকে কেউ কেউ ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকারও করছিল। তারা কারা এবং কী উদ্দেশ্যে সেখানে উপস্থিত ছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন।”

একই সঙ্গে তিনি দায়ীদের শনাক্ত করার আহ্বান জানিয়ে বলেন, শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো বড় আয়োজনের অন্যতম প্রধান দায়িত্ব। এ ক্ষেত্রে আয়োজকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এ ধরনের আচরণের নিন্দা জানিয়ে ভবিষ্যতে সাংস্কৃতিক আয়োজনগুলোতে শিল্পীদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।