মূল লেখায় যান
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের পর কানাইলালের জন্মভিটায় ডিসি, মিউজিয়ামের আশ্বাস এইমাত্রঅন্যান্য সংবাদ প্রকাশের পর কানাইলালের জন্মভিটায় ডিসি, মিউজিয়ামের আশ্বাস আ.লীগের কার্যক্রমে ভারতের সমর্থন সম্পর্কে প্রভাব পড়তে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য আ.লীগের কার্যক্রমে ভারতের সমর্থন সম্পর্কে প্রভাব পড়তে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ এইমাত্রঅন্যান্য বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ ঝাল-ঝাল কিছু খেতে মন চাইছে? এবার বানান স্বাস্থ্যকর মুচমুচে নাশতা এইমাত্রঅন্যান্য ঝাল-ঝাল কিছু খেতে মন চাইছে? এবার বানান স্বাস্থ্যকর মুচমুচে নাশতা বিটিভির নতুন মহাপরিচালক হলেন কাজী জেসিন এইমাত্রঅন্যান্য বিটিভির নতুন মহাপরিচালক হলেন কাজী জেসিন জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে সাহিত্য-সংস্কৃতি চর্চার আহ্বান জাবি ভিসির এইমাত্রঅন্যান্য জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে সাহিত্য-সংস্কৃতি চর্চার আহ্বান জাবি ভিসির রিয়াল মাদ্রিদে ইয়ান দিয়োমান্দে, ৭ বছরের চুক্তি এইমাত্রঅন্যান্য রিয়াল মাদ্রিদে ইয়ান দিয়োমান্দে, ৭ বছরের চুক্তি শেখ হাসিনার ফেরার আর কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী এইমাত্রঅন্যান্য শেখ হাসিনার ফেরার আর কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী
অন্যান্য

বারিধারায় বাসায় আগুন, আইসিইউতে পাকিস্তানি হাইকমিশনার

প্রতিবেদক:
বারিধারায় বাসায় আগুন, আইসিইউতে পাকিস্তানি হাইকমিশনার

রাজধানীর বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান অসুস্থ হয়ে পড়েছেন। পরে চিকিৎসার জন্য তাদের গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভোর ৪টা ৫৬ মিনিটে গুলশান ডিপ্লোম্যাটিক এলাকায় আগুনের খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দেখতে পান, কক্ষে বড় ধরনের আগুন ছিল না, তবে প্রচুর ধোঁয়া জমে ছিল। পরে বালতি ও মগের মাধ্যমে পানি দিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা পুরো ভবন পরীক্ষা করে বিশেষ যন্ত্রের মাধ্যমে ধোঁয়া বের করে দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসার টেলিভিশনে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়।

জানা গেছে, আগুন নিয়ন্ত্রণের সময় পাকিস্তানি হাইকমিশনার ও তার স্ত্রী মোটামুটি সুস্থ ছিলেন। তবে অতিরিক্ত ধোঁয়ার কারণে পরে তারা অসুস্থ হয়ে পড়েন। সকাল ৯টার দিকে তাদের গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের অ্যাডমিশন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পাকিস্তানি হাইকমিশনার ও তার স্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে নাইমা ইমরান একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন এবং হাইকমিশনার ইমরান হায়দারকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।