মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ এইমাত্রঅন্যান্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় এইমাত্রঅন্যান্য মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? এইমাত্রঅন্যান্য মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ এইমাত্রঅন্যান্য সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন এইমাত্রঅন্যান্য শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার এইমাত্রঅন্যান্য দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার
অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ায় ক্লিনিকে চিকিৎসাসেবায় অবহেলা, একদিনে ২ মৃত্যু

প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ায় ক্লিনিকে চিকিৎসাসেবায় অবহেলা, একদিনে ২ মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের দুটি বেসরকারি হাসপাতালে একদিনেই দুটি অকালমৃত্যুর ঘটনায় বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের অব্যবস্থাপনা ও অবহেলা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘাটুরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং নিরাময় ক্লিনিক নামক দুটি প্রতিষ্ঠানে চিকিৎসায় অবহেলার কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।

নিহতের এক স্বজন অত্যন্ত আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “একদিনে দুটি প্রাণ ঝরে গেল। এদের মধ্যে একজন আমার বোন। চিকিৎসাসেবার নামে এখানে মানুষের জীবন নিয়ে ব্যবসা চলছে। পর্যাপ্ত মানসম্পন্ন চিকিৎসক ছাড়াই নার্স ও অপ্রতুল জনবল দিয়ে হাসপাতাল চালানো হচ্ছে। আবাসিক বাসা ভাড়া নিয়ে গঠিত এসব ক্লিনিকে জরুরি চিকিৎসা ব্যবস্থা কিংবা আইসিইউ সুবিধা না থাকলেও প্রশাসনের নজরদারি নেই।

তিনি আরও প্রশ্ন তোলেন, পর্যাপ্ত যোগ্যতা ও অবকাঠামো না থাকা সত্ত্বেও এসব ক্লিনিক ও হাসপাতাল কীভাবে অনুমোদন পায়? চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করার দায়িত্ব যাদের, তাদের ভূমিকা নিয়েই এখন প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের কাছে জোর দাবি জানানো হয়েছেজেলার সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স এবং সুযোগ-সুবিধা অবিলম্বে পুনঃযাচাই করা।অনিয়ম ধরা পড়লে কেবল জরিমানা না করে ক্লিনিক বন্ধসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া।আইসিইউ, ওটি (OT) এবং অভিজ্ঞ চিকিৎসক ও নার্সের উপস্থিতি নিশ্চিত করা।

ভবিষ্যতে যেন কোনো পরিবারকে এভাবে স্বজন হারানোর ট্র্যাজেডির মধ্য দিয়ে যেতে না হয়,সে জন্য স্বাস্থ্য খাতের এই মাফিয়া চক্র ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আকুল আবেদন জানিয়েছেন নিহতের পরিবার।