মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ: নিজেদের ফল নিয়ে যা বলেছিলেন দীঘি ও পূজা এইমাত্রঅন্যান্য এসএসসির ফল প্রকাশ: নিজেদের ফল নিয়ে যা বলেছিলেন দীঘি ও পূজা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই ভাই এইমাত্রঅন্যান্য এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই ভাই ‘ভালো খেলোয়াড় হতে পারেন, সাকিব নষ্ট পচে যাওয়া মানুষ’ এইমাত্রঅন্যান্য ‘ভালো খেলোয়াড় হতে পারেন, সাকিব নষ্ট পচে যাওয়া মানুষ’ ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশী যুবক আটক এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশী যুবক আটক বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করবে সরকার: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করবে সরকার: প্রধানমন্ত্রী গোপালপুরে এসএসসি ও সমমানে ৩০ শতাংশের নিচে পাস সাত শিক্ষাপ্রতিষ্ঠানে এইমাত্রঅন্যান্য গোপালপুরে এসএসসি ও সমমানে ৩০ শতাংশের নিচে পাস সাত শিক্ষাপ্রতিষ্ঠানে ইরানের হামলার ভয়ে ট্রাকে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইরানের হামলার ভয়ে ট্রাকে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প
অন্যান্য

গুলশান থেকে আ.লীগ নেতা মুরাদ গ্রেপ্তার

প্রতিবেদক:
গুলশান থেকে আ.লীগ নেতা মুরাদ গ্রেপ্তার

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের বাসা থেকে আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গুলশান-২ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর ব্যক্তিগত সহকারী ছিলেন। তিনি আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অপহরণ, মুক্তিপণ আদায় এবং নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

২০২৪ সালের অক্টোবরে চট্টগ্রামের আনোয়ারা থানায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলায় মুরাদকে অন্যতম আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, সাবেক মন্ত্রীর নির্দেশনায় আসামিরা এক ব্যক্তিকে তুলে নিয়ে যান। পরে তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন করা হয় এবং তার পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়।

এ ছাড়া ২০২৫ সালের অক্টোবরে আনোয়ারা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ১৩৮ জনের মামলায়ও বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে আসামি করা হয়। ওই মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানও আসামি রয়েছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোনায়েত চৌধুরী বলেন, বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে গ্রেপ্তারের কথা তিনি শুনেছেন। আনোয়ারা থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে।