মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ: নিজেদের ফল নিয়ে যা বলেছিলেন দীঘি ও পূজা এইমাত্রঅন্যান্য এসএসসির ফল প্রকাশ: নিজেদের ফল নিয়ে যা বলেছিলেন দীঘি ও পূজা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই ভাই এইমাত্রঅন্যান্য এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই ভাই ‘ভালো খেলোয়াড় হতে পারেন, সাকিব নষ্ট পচে যাওয়া মানুষ’ এইমাত্রঅন্যান্য ‘ভালো খেলোয়াড় হতে পারেন, সাকিব নষ্ট পচে যাওয়া মানুষ’ ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশী যুবক আটক এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশী যুবক আটক বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করবে সরকার: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করবে সরকার: প্রধানমন্ত্রী গোপালপুরে এসএসসি ও সমমানে ৩০ শতাংশের নিচে পাস সাত শিক্ষাপ্রতিষ্ঠানে এইমাত্রঅন্যান্য গোপালপুরে এসএসসি ও সমমানে ৩০ শতাংশের নিচে পাস সাত শিক্ষাপ্রতিষ্ঠানে ইরানের হামলার ভয়ে ট্রাকে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইরানের হামলার ভয়ে ট্রাকে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প
অন্যান্য

প্রায় ২ লাখ ভিসা বাতিল, মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ

প্রতিবেদক:
প্রায় ২ লাখ ভিসা বাতিল, মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদে এখন পর্যন্ত ১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। পাশাপাশি আরও হাজারো বিদেশির ভ্রমণ ও অভিবাসনসংক্রান্ত বিভিন্ন সুবিধা বাতিল করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) এক বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্ট জানায়, ভিসার শর্ত লঙ্ঘন, অপরাধে জড়িত থাকা, মার্কিন নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান, প্রতারণা, অভিবাসন ব্যবস্থার অপব্যবহার এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করায় এসব ভিসা বাতিল করা হয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের তথ্যমতে, বাতিল হওয়া ভিসার বড় একটি অংশ আইনশৃঙ্খলা বাহিনীর নথিভুক্ত বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট। এর মধ্যে হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো (ডিইউআই), চুরি ও মাদকসংক্রান্ত অপরাধ অন্যতম।

এ ছাড়া বেপরোয়া গাড়ি চালানো, যৌন নিপীড়ন, শিশু নির্যাতন, জালিয়াতি ও আত্মসাতের মতো অপরাধের অভিযোগেও উল্লেখযোগ্য সংখ্যক ভিসা বাতিল করা হয়েছে।

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, তাদের ‘কন্টিনিউয়াস ভেটিং’ বা ধারাবাহিক যাচাই কার্যক্রমের আওতায় ভিসাধারীদের কর্মকাণ্ড নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। কেউ ভিসার শর্ত ভঙ্গ করলে কিংবা যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

বিভাগটির প্রকাশিত ফ্যাক্ট শিটে ভিসা বাতিলের কয়েকটি উদাহরণও তুলে ধরা হয়েছে। এর মধ্যে ধর্ষণ, মানব পাচার, অপ্রাপ্তবয়স্কদের যৌন শোষণ, শিশু নির্যাতন, মাদক বহন, আর্থিক জালিয়াতি এবং তথাকথিত ‘বার্থ ট্যুরিজম’-এর সঙ্গে জড়িত বিদেশি নাগরিকদের বিষয় উল্লেখ করা হয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের দাবি, উত্তর আফ্রিকার একটি মার্কিন দূতাবাস ‘বার্থ ট্যুরিজম’-এর সঙ্গে জড়িত ১০০ জনের বেশি অভিভাবকের ভিসা বাতিল করেছে। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে সন্তানের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে দেশটিতে যাওয়ার অভিযোগ রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশি নাগরিকদের শনাক্ত, তদন্ত এবং তাদের ভিসা বাতিলের কার্যক্রম অব্যাহত থাকবে।

স্টেট ডিপার্টমেন্ট স্পষ্ট করে বলেছে, মার্কিন ভিসা কোনো অধিকার নয়; এটি একটি বিশেষ সুবিধা। যারা এই সুবিধার অপব্যবহার করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।