মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
এনসিপির বহিষ্কৃত নেতা  ৩ দিনের রিমান্ডে এইমাত্রঅন্যান্য এনসিপির বহিষ্কৃত নেতা  ৩ দিনের রিমান্ডে হরমুজ প্রণালিতে ‘১০০% নিয়ন্ত্রণ’ মার্কিন নৌবাহিনীর: ট্রাম্প এইমাত্রঅন্যান্য হরমুজ প্রণালিতে ‘১০০% নিয়ন্ত্রণ’ মার্কিন নৌবাহিনীর: ট্রাম্প ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট  এইমাত্রঅন্যান্য ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট  রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কি হবে জানালেন চিফ হুইপ এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কি হবে জানালেন চিফ হুইপ চট্টগ্রামে আবাসিক ভবনে গুলি: চাঁদা নাকি রাজনৈতিক প্রতিহিংসা? এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে আবাসিক ভবনে গুলি: চাঁদা নাকি রাজনৈতিক প্রতিহিংসা? প্রথম বাংলাদেশি হিসেবে ডিএএডির নন-প্রফিট ম্যানেজমেন্ট প্রোগ্রামে খুবি'র জুহি এইমাত্রঅন্যান্য প্রথম বাংলাদেশি হিসেবে ডিএএডির নন-প্রফিট ম্যানেজমেন্ট প্রোগ্রামে খুবি'র জুহি ফ্যামিলি কার্ড নিয়ে গুজবের প্রতিবাদে নাগরপুরে সংবাদ সম্মেলন এইমাত্রঅন্যান্য ফ্যামিলি কার্ড নিয়ে গুজবের প্রতিবাদে নাগরপুরে সংবাদ সম্মেলন ঈশ্বরগঞ্জ হাসপাতালে দালালবিরোধী অভিযানে দুই নারীর কারাদণ্ড এইমাত্রঅন্যান্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে দালালবিরোধী অভিযানে দুই নারীর কারাদণ্ড
অন্যান্য

ইরানের সর্বোচ্চ নেতা পুরোপুরি সুস্থ: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

প্রতিবেদক:
ইরানের সর্বোচ্চ নেতা পুরোপুরি সুস্থ: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সাম্প্রতিক সময়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে এবং তাঁর সুস্বাস্থ্যের ওপর জোর দিয়ে ইরানের প্রেসিডেন্ট ডক্তার মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ আছেন।

ইরানের ইসলামিক রিপাবলিক তথা ইসলামী গণশাসনতন্ত্রের প্রেসিডেন্ট তাঁর বক্তব্যের সপক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন, যিনি সাত থেকে আট ঘণ্টা বসে আলোচনা করতে সক্ষম, তাঁর কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকতে পারে না।

পশ্চিমা সাম্রাজ্যবাদী শাসকগোষ্ঠীর কোনো কোনো সহযোগী সংবাদ ও গণ-মাধ্যম দীর্ঘকাল ধরে প্রচার করে আসছে যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী মার্কিন হামলায় মারাত্মক আহত হয়ে মৃতপ্রায় বা সংজ্ঞাহীন অবস্থায় আছেন বা গুরুতর আহত হয়ে পা বা অন্য কোনো অঙ্গ হারিয়ে চিকিৎসাধীন আছেন এবং অন্য কেউ তার পক্ষ হয়ে বক্তব্য দেয়াসহ তার নানা কর্মতৎপরতা চালাচ্ছেন; এ ছাড়াও তাঁর সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হয় না ও অতি-গোপন অন্ধকার স্থানে তাঁকে রাখা হয়েছে ইত্যাদি !

রাজনৈতিক দলগুলোর মহাসচিব ও রাজনৈতিক কর্মীদের সঙ্গে এক বৈঠকে বক্তব্য দেওয়ার সময় মাসুদ পেজেশকিয়ান সর্বোচ্চ নেতার সঙ্গে তাঁর সাম্প্রতিক বৈঠকের কথা উল্লেখ করে বলেছেন, “এটি খুবই ভালো একটি বৈঠক ছিল। আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি এবং সব বিষয় নিয়ে আলোচনা করেছি।”

সর্বোচ্চ নেতার শারীরিক সুস্থতার ওপর জোর দিয়ে প্রেসিডেন্ট বলেন, “তাঁর স্বাস্থ্য সম্পর্কে বলতে গেলে, তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। যিনি সাত থেকে আট ঘণ্টা বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, তাঁর কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকতে পারে না। তিনি অত্যন্ত স্বাচ্ছন্দ্যে আমাদের কথা শুনেছেন, আলোচনায় অংশ নিয়েছেন এবং নিজের মতামতও ব্যক্ত করেছেন। এটি একটি ভালো বৈঠক ছিল।”

সূত্র-পার্সটুডে