মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
৩৬ বছর পর বই-খাতায় ফেরা, ৫৪ বছর বয়সে এসএসসি পাস আকবরের  এইমাত্রঅন্যান্য ৩৬ বছর পর বই-খাতায় ফেরা, ৫৪ বছর বয়সে এসএসসি পাস আকবরের  হাদি হত্যার আসামিদের নিয়ে নতুন বার্তা দিল ভারত এইমাত্রঅন্যান্য হাদি হত্যার আসামিদের নিয়ে নতুন বার্তা দিল ভারত বন্ধ ৩ পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা এইমাত্রঅন্যান্য বন্ধ ৩ পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ পদ্ধতি জানালেন ইসি সচিব এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ পদ্ধতি জানালেন ইসি সচিব রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ২০ আগস্ট সংসদে এমপিদের বৈঠক এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ২০ আগস্ট সংসদে এমপিদের বৈঠক মাঝ আকাশেই বিস্ফোরিত চীনের স্যাটেলাইটবাহী রকেট এইমাত্রঅন্যান্য মাঝ আকাশেই বিস্ফোরিত চীনের স্যাটেলাইটবাহী রকেট শেখ হাসিনাকে ফেরাতে গোপন তৎপরতা, খুবিতে তদন্ত কমিটি  এইমাত্রঅন্যান্য শেখ হাসিনাকে ফেরাতে গোপন তৎপরতা, খুবিতে তদন্ত কমিটি  ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে এইমাত্রঅন্যান্য ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে
অন্যান্য

শ্যামনগরে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

প্রতিবেদক:
শ্যামনগরে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে তিন লাখ টাকা মূল্যের অবৈধ ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে প্রশাসন।

মঙ্গলবার (১১ আগষ্ট )বিকাল ৪টায় উপজেলার মুন্সীগঞ্জ বাজারে মোঃ আব্দুল ওহাবের দোকানে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসেন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান। অভিযানে জব্দকৃত জালগুলো পরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

সহকারী কমিশনার ভূমি মো. রাশেদ হোসেন বলেন, মৎস্য সম্পদ রক্ষা এবং প্রজনন মৌসুমে মাছের বংশবিস্তার নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে। কারেন্ট জালে মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী ও ছোট মাছের পোনা আটকা পড়ে। ফলে নদী, খাল ও জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার, বিক্রি ও মজুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি জেলেদের আইন মেনে বৈধ জাল ব্যবহারের আহ্বান জানান তিনি।