মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ এইমাত্রঅন্যান্য ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭ এইমাত্রঅন্যান্য তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক নিয়ে যা জানালেন জয়সোয়াল এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক নিয়ে যা জানালেন জয়সোয়াল মুস্তাফিজকে ধরে রাখল ক্যাপিটালস এইমাত্রঅন্যান্য মুস্তাফিজকে ধরে রাখল ক্যাপিটালস থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার এইমাত্রঅন্যান্য থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, কর্মসংস্থান হবে ১১ হাজার মানুষের এইমাত্রঅন্যান্য চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, কর্মসংস্থান হবে ১১ হাজার মানুষের নাসির উদ্দিনের অনুপস্থিতিতে জবির প্রক্টরের দায়িত্বে আজম খান এইমাত্রঅন্যান্য নাসির উদ্দিনের অনুপস্থিতিতে জবির প্রক্টরের দায়িত্বে আজম খান জবি শিক্ষার্থীদের বাসে হামলা, আহত অন্তত ১০ এইমাত্রঅন্যান্য জবি শিক্ষার্থীদের বাসে হামলা, আহত অন্তত ১০
অন্যান্য

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ২০ আগস্ট সংসদে এমপিদের বৈঠক

প্রতিবেদক:
রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ২০ আগস্ট সংসদে এমপিদের বৈঠক

রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আগামী ২০ আগস্ট সংসদ-সদস্যদের বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) ‘নির্বাচনি কর্তা’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের পক্ষে এ সংক্রান্ত নোটিশের প্রজ্ঞাপন জারি করেছেন ইসি সচিব আখতার আহমেদ।

নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ৫(৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে এবং বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ৬ আগস্টের প্রজ্ঞাপনে (নির্বাচনের তফসিল) ধারাবাহিকতায়, স্পিকারের সঙ্গে আলোচনাক্রমে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ভোটগ্রহণের দিনে অর্থাৎ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ-সদস্যদের বৈঠক আহ্বান করা হয়েছে।

গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ২০ আগস্ট ভোটের তারিখ রেখে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

এবার বিএনপি ও জামায়াত জোট রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছে। ফলে একাধিক বৈধ প্রার্থী থাকলে ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি ভোটগ্রহণ হতে পারে। কারণ, এর আগে এই সময়ে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।