মূল লেখায় যান
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২ যুবকের এইমাত্রঅন্যান্য গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২ যুবকের হরমুজ ঘিরে নতুন হামলা, ফের অচল ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের আলোচনা এইমাত্রঅন্যান্য হরমুজ ঘিরে নতুন হামলা, ফের অচল ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের আলোচনা ডন ও সামিরার সেই অন্তরঙ্গ ছবির নেপথ্যের ঘটনা নিয়ে যা জানা গেল এইমাত্রঅন্যান্য ডন ও সামিরার সেই অন্তরঙ্গ ছবির নেপথ্যের ঘটনা নিয়ে যা জানা গেল জ্বালানি তেল বিক্রিতে বেসরকারি খাতকেও সুযোগ দিতে নীতিমালা হচ্ছে এইমাত্রঅন্যান্য জ্বালানি তেল বিক্রিতে বেসরকারি খাতকেও সুযোগ দিতে নীতিমালা হচ্ছে ‘সিক্রেট সার্ভিস যা বলে তাই করি’, বললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ‘সিক্রেট সার্ভিস যা বলে তাই করি’, বললেন ট্রাম্প রাজধানীসহ দেশের চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য রাজধানীসহ দেশের চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস পাকিস্তানে বিয়ের অতিথিবাহী রিকশা খালে, ৬ শিশুসহ নিহত ১২ এইমাত্রঅন্যান্য পাকিস্তানে বিয়ের অতিথিবাহী রিকশা খালে, ৬ শিশুসহ নিহত ১২ ফুটপাতে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ২০ এইমাত্রঅন্যান্য ফুটপাতে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ২০
অন্যান্য

রাজধানীসহ দেশের চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস

প্রতিবেদক:
রাজধানীসহ দেশের চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস

রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজধানী ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মোট ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।