মূল লেখায় যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা এইমাত্রঅন্যান্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার এইমাত্রঅন্যান্য আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের এইমাত্রঅন্যান্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার এইমাত্রঅন্যান্য সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ এইমাত্রঅন্যান্য ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ কুড়িগ্রামে কৃষি কর্মকর্তার ওপর হামলা: মামলা, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য কুড়িগ্রামে কৃষি কর্মকর্তার ওপর হামলা: মামলা, গ্রেপ্তার ২
অন্যান্য

জনপ্রিয় নাট্যকার তানিন রহমান আর নেই

প্রতিবেদক:
জনপ্রিয় নাট্যকার তানিন রহমান আর নেই

কিডনি প্রতিস্থাপনের এক দিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নাট্যকার তানিন রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি।

সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে মাহমুদুর রহমান হিমি লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় তানিন রহমান ভাই আর নেই।’

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তানিন রহমান। সহকর্মী নির্মাতা আশিকুর রহমান জানান, সম্প্রতি মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে তার কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। সেখানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

এক দশকেরও বেশি সময় ধরে টেলিভিশন নাটকের গল্প ও চিত্রনাট্য লিখে শোবিজ অঙ্গনে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন তানিন রহমান। তার লেখা বেশ কিছু নাটক দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

তানিন রহমানের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে—‘নিয়তি’, ‘মেঘের গল্প’, ‘আবারও’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘লাল রঙা স্বপ্ন’, ‘শত ডানার প্রজাপতি’, ‘সেই ছেলেটা’, ‘তোমায় ভালোবেসে’, ‘প্রেম তুমি’, ‘ইন আ রিলেশনশিপ’, ‘এতটা ভালোবাসি’, ‘ভালোবাসার ফানুশ’, ‘নো’ ও ‘উৎসর্গ’।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তানিন রহমানের লেখা অসংখ্য নাটক ও চিত্রনাট্যে অভিনয় করেছেন তিনি। তানিনের একটি ছবি পোস্ট করে অপূর্ব লিখেছেন, ‘আমার অসংখ্য নাটকের রাইটার তানিন রহমান আর নেই।’

সহকর্মী নাট্যকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে অপূর্ব বলেন, তানিন রহমানের সঙ্গে অসংখ্য নাটকের গল্প ও চিত্রনাট্যে কাজ করার স্মৃতি তার মনে থাকবে। একই সঙ্গে তিনি প্রয়াত নাট্যকারের আত্মার মাগফিরাত কামনা করেন।

এ ছাড়া টেলিভিশন নাট্যকার সংঘসহ বিভিন্ন সংগঠন ও নাট্যাঙ্গনের সহকর্মীরা তানিন রহমানের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।