মূল লেখায় যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক এইমাত্রঅন্যান্য ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা এইমাত্রঅন্যান্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার এইমাত্রঅন্যান্য আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের এইমাত্রঅন্যান্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার এইমাত্রঅন্যান্য সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ এইমাত্রঅন্যান্য ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’
অন্যান্য

ইসরায়েলি ড্রোন হামলায় গাজা সিটির পুলিশপ্রধান নিহত

প্রতিবেদক:
ইসরায়েলি ড্রোন হামলায় গাজা সিটির পুলিশপ্রধান নিহত

গাজা সিটির দক্ষিণ-পশ্চিমে আল-রাশিদ সড়কে একটি গাড়িতে ড্রোন হামলায় পুলিশপ্রধান কর্নেল জামাল আবু কামিল নিহত হয়েছেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ওই গাড়ি লক্ষ্য করে ড্রোন থেকে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হলে পুলিশপ্রধান নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

গাজা সিটির দক্ষিণ-পশ্চিমে আল-রাশিদ সড়কে একটি গাড়িতে ড্রোন হামলায় পুলিশপ্রধান কর্নেল জামাল আবু কামিল নিহত হয়েছেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ওই গাড়ি লক্ষ্য করে ড্রোন থেকে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হলে পুলিশপ্রধান নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গাজায় ইসরায়েলের এক সপ্তাহের বিমান হামলার বিরতি শেষ হওয়ার এক দিন পর এই হত্যাকাণ্ড হলো। যদিও এই বিরতিতে প্রাণঘাতী স্থল হামলা বন্ধ হয়নি। অক্টোবরে সম্মত হওয়া তথাকথিত যুদ্ধবিরতি ইসরায়েল অব্যাহতভাবে লঙ্ঘন করছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা আবু কামিলকে ‘হুমকি’ হিসেবে লক্ষ্যবস্তু করেছে। কোনো প্রমাণ না দিয়েই তাদের দাবি, তিনি হামাসের একজন কমান্ডার ছিলেন।

তবে গাজার পুলিশ বাহিনী এই দাবি অস্বীকার করে এক বিবৃতিতে বলেছে, ‘আবু কামিল পুলিশের দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং অন্য কোনো কর্মকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক ছিল না’।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় জামাল আবু কামিলকে হত্যা করা হয়েছে। গাড়ি লক্ষ্য করে ড্রোন থেকে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হলে ৪৩ বছর বয়সী আবু কামিল নিহত হন।

হামাসও এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। তারা এটিকে ‘দখলদারদের হাতে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত নৃশংস অপরাধের ধারাবাহিকতা’ এবং ‘গাজা উপত্যকায় বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ছড়িয়ে দেওয়ার তাদের করুণ ও ব্যর্থ প্রচেষ্টা’ বলে অভিহিত করেছে।

বৃহস্পতিবার এর আগে দক্ষিণ গাজার খান ইউনিসে একটি মোটরসাইকেলে হামলা চালায় ইসরায়েল। এতে মোটরসাইকেলে থাকা দুজনের একজন নিহত এবং অন্যজন গুরুতর আহত হন।