মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ এইমাত্রঅন্যান্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় এইমাত্রঅন্যান্য মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? এইমাত্রঅন্যান্য মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ এইমাত্রঅন্যান্য সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন এইমাত্রঅন্যান্য শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার এইমাত্রঅন্যান্য দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার
অন্যান্য

কুয়াকাটা বা পটুয়াখালীতে এয়ারপোর্ট করার চেষ্টা করছি: নুর

প্রতিবেদক:
কুয়াকাটা বা পটুয়াখালীতে এয়ারপোর্ট করার চেষ্টা করছি: নুর

কুয়াকাটা অথবা পটুয়াখালীতে একটি বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বিমানবন্দর নির্মাণ সম্ভব হলে কুয়াকাটায় অভ্যন্তরীণ বিমান চলাচল চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গলাচিপা উপজেলা কল্যাণ সমিতি আয়োজিত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন নুরুল হক নুর।

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি, কুয়াকাটা অথবা পটুয়াখালীতে একটা এয়ারপোর্ট তৈরির। সেখানে যাতে একটা অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা যায়। তাহলে মানুষের অনেক সুবিধা হবে।’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রবাসীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে নুর বলেন, দেশের ১৮ কোটি মানুষের কর্মসংস্থান দেশের অভ্যন্তরে নিশ্চিত করা সম্ভব নয়। তাই বৈদেশিক কর্মসংস্থানের বাজার সম্প্রসারণের পাশাপাশি দক্ষ কর্মীদের জন্য উচ্চস্তরের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করা হচ্ছে।

সরকারি কর্মকর্তাদের দীর্ঘদিন একই পদে থাকার বিষয়েও কথা বলেন তিনি। নুরুল হক নুরের মতে, একই জায়গায় দীর্ঘদিন দায়িত্ব পালন করলে অনেক ক্ষেত্রে সিন্ডিকেট তৈরি হওয়ার সুযোগ থাকে। তাই কর্মকর্তাদের তিন বছরের বেশি একই পদে না রাখার পক্ষে মত দেন তিনি।

দেশ থেকে দুর্নীতি ও অনিয়ম রাতারাতি দূর করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিনের চর্চার কারণে এসব সমস্যা তৈরি হয়েছে। তবে ধীরে ধীরে এগুলো কমিয়ে আনতে হবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিপি বলেন, গত ১৭ বছর দেশে একদলীয় শাসনব্যবস্থা ছিল। নির্বাচন ব্যবস্থার পরিবর্তনের দাবিতে পাঁচ বছর পরপর আন্দোলন করতে হয়েছে। এসব আন্দোলনে সংঘাত ও জ্বালাও-পোড়াওয়ের কারণে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ক্ষতি হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মুর্তজা সাইফুল জাকির। উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুল লতিফ মাসুম, ব্যবসায়ী অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত মিন্টু, সাংবাদিক ফোরকান আহমেদ, সাংবাদিক সাইফুল ইসলাম উজ্জ্বল এবং গলাচিপা উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ হোসেন খানসহ অনেকে।