চট্টগ্রামে হাক্কানী পেপার মিলে অগ্লিকান্ড: কোটি টাকা ক্ষতির আশঙ্কা
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার হাক্কানী পেপার অ্যান্ড বোর্ড মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় কারখানাটির কয়েক কোটি টাকার ক্ষতির আশংকা করা হচ্ছে৷
আজ (১৭ আগষ্ট) দেড়টার দিকে বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় হাক্কানী পেপার এন্ড বোড মিলে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
কারখানাটির এডমিন ম্যানেজার আশরাফুল মওলা জানান, শ্রমিকরা কারখানার পশ্চিম কোণায় ইউনিট-২ মিডিয়া ওয়েট্রেস গোডাউনে ধোঁয়া দেখতে পায়। শুরুতেই শ্রমিকরা অগ্নিনির্বাপনের কাজ শুরু করে৷ পরে ফায়ার সার্ভিস এসে ঘটনার উৎস উদঘাটন এবং আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে৷
বোয়ালখালী উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার বোয়ালখালী অলক চাকমা জানান, আগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের বোয়ালখালী ও কালুরঘাট ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে৷ ঘটনার সঠিক সুত্র জানা না গেলেও প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিটে থেকে ঘটনার সুত্রপাত হয়ে থাকতে পারে।
হাক্কানী পেপার এন্ড বোর্ড মিলস সূত্র বলছে, কারখানার বেশ কিছু দামী যন্ত্রপাতি, ক্যাবল পুড়ে গেছে। এসময় বিপুল পরিমান ওয়েসস্টেস কাগজ ( মন্ড তৈরীর কাঁচামাল) নষ্ট হয়েছে। আগুনে আনুমানিক ২ কোটি টাকার মালামালের ক্ষতি থাকতে পারে বলে সূত্রটি জানিয়েছে৷
