মূল লেখায় যান
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির এইমাত্রঅন্যান্য জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম এইমাত্রঅন্যান্য জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল এইমাত্রঅন্যান্য ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী এইমাত্রঅন্যান্য সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি এইমাত্রঅন্যান্য পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি এইমাত্রঅন্যান্য ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু এইমাত্রঅন্যান্য চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু
অন্যান্য

কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, প্রাণে বাঁচলেন যাত্রীরা

প্রতিবেদক:
কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, প্রাণে বাঁচলেন যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে চলন্ত একটি বিলাসবহুল স্লিপার কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরো বাসটি পুড়ে গেলেও দ্রুত নামতে পারায় প্রাণে বেঁচেছেন বাসে থাকা সব যাত্রী। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। 

সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশন এলাকায় ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘রয়েল কক্স পরিবহন’-এর একটি স্লিপার কোচ ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি যানবাহনকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এর কিছুক্ষণ পরই বাসটিতে আগুনের সূত্রপাত হয়।

আগুন দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে বিপদ বুঝতে পেরে তারা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং পুরো স্লিপার কোচটি পুড়ে যায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক ইসলাম জানান, সামনে থাকা একটি গাড়িতে ধাক্কার পর স্লিপার কোচটিতে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়। এ ঘটনায় কেউ হতাহত হননি। 

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে চলে যান। পুড়ে যাওয়া বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাসে আগুন লাগার পর দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে অল্প সময়ের মধ্যেই বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে যাত্রীদের দ্রুত বের হয়ে আসায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।