মূল লেখায় যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক এইমাত্রঅন্যান্য ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা এইমাত্রঅন্যান্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার এইমাত্রঅন্যান্য আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের এইমাত্রঅন্যান্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার এইমাত্রঅন্যান্য সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ এইমাত্রঅন্যান্য ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’
অন্যান্য

হঠাৎ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

প্রতিবেদক:
হঠাৎ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের পূর্ব আলাস্কায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ মোট আটজন আরোহী ছিলেন। বাংলাদেশ সময় আজ শুক্রবার ও স্থানীয় সময় বৃহস্পতিবার এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল সংস্থার কর্মকর্তারা।

সেসনা ৪৪১ ফ্লাইটটি আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহর থেকে ৪৫০ মাইল দক্ষিণপূর্বের ক্যাপ নিউনহামের দিকে যাচ্ছিল। বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি তার গন্তব্যের কাছাকাছি ছিল।

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন বলেছেন, সিকিউরিটি অ্যাভিয়েশনের পরিচালিত বিমানটিতে দুজন পাইলট এবং ছয়জন যাত্রী ছিলেন। তবে তারা জীবিত আছেন নাকি মারা গেছেন সেটি এখনো জানা যায়নি।

ক্লিন্ট জনসন আরও বলেছেন, ক্যাপ নিউনহামের বিমানবন্দরের কাছে স্থলে বিধ্বস্ত হয়েছে। এটি দেশটির বিমানবাহিনীর একটি এয়ারস্ট্রিপ। এখান থেকে দূরপাল্লার রাডার সাইটের অ্যাক্সেস দেওয়া হয়।

বিমান বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শুধুমাত্র সামরিক ও বিশেস চার্টার্ড বিমানকে কেপ নিউনহামে অবতরণের অনুমতি দেওয়া হয়।

সূত্র: সিএনএন