মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ এইমাত্রঅন্যান্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় এইমাত্রঅন্যান্য মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? এইমাত্রঅন্যান্য মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ এইমাত্রঅন্যান্য সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন এইমাত্রঅন্যান্য শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার এইমাত্রঅন্যান্য দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার
অন্যান্য

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

প্রতিবেদক:
বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে হারের পর বেশ নাজুক পরিস্থিতি অস্ট্রেলিয়ান শিবিরে। দ্বিতীয় টেস্টের আগে তারা স্কোয়াডে পরিবর্তন আনে। এবার ম্যাকাইতে হতে যাওয়া সিরিজের শেষ ম্যাচটির আগে একাদশেও পরিবর্তনের ইঙ্গিত দিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সাধারণত টেস্টের একদিন আগেই একাদশ ঘোষণা করে অস্ট্রেলিয়া, টাইগারদের হারাতে তারা এবার বেশ ভেবেচিন্তে আগাচ্ছে!

আগামীকাল (শনিবার) ভোরে ম্যাকাইয়ের গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় বাংলাদেশের বিপক্ষে সিরিজ এড়ানোর লক্ষ্যে নামবে কামিন্সের দল। ড্র হলেও তারা প্রথমবার টেস্টে টাইগারদের কাছে সিরিজ হাতছাড়া করবে। ফলে জয় ভিন্ন বিকল্প নেই অজিদের সামনে। নাথান লায়নকে একাদশের বাইরে রেখে চার পেসার নিয়ে ম্যাকাইতে নামতে পারে স্বাগতিকরা।

সংবাদমাধ্যম ফক্স স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, যদি স্পিনারকে বাইরে রাখা হয়, সেটি হবে স্কট বোল্যান্ডের অনুকূলে সিদ্ধান্ত। আর তা হবে অস্ট্রেলিয়ার সর্বশেষ আট টেস্টে পঞ্চমবার বিশেষজ্ঞ কোনো স্পিনারকে ছাড়া ম্যাচ। সর্বশেষ অ্যাশেজের অ্যাডিলেড টেস্টে লায়ন হ্যামস্ট্রিং চোট পাওয়ার পর মেলবোর্ন ও সিডনিতে সাইডলাইনে ছিলেন টড মারফি। দলে থাকলেও অজিরা এই স্পিনারকে খেলায়নি।

ডারউইন টেস্টের পরই অস্ট্রেলিয়ার একাদশে অন্তত একটি পরিবর্তনের তথ্য নিশ্চিত হয়ে গিয়েছিল। সেখানকার ‘লোকাল বয়’ জ্যাক ওয়েদারল্ড দুই ইনিংসেই বলার মতো কিছু করতে পারেননি। ফলে তাকে স্কোয়াড থেকে বাদ দিয়ে দ্বিতীয় টেস্টের জন্য ম্যাট রেনশকে দলে ডাকেন অজি নির্বাচকরা। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে ম্যাকাইতে ট্রাভিস হেডের সঙ্গে ওপেন করতে পারেন ৩০ বছর বয়সী ব্যাটার রেনশ।

এদিকে, লায়নকে একাদশের বাইরে রাখলে সেটি হবে ডারউইন টেস্টের দল থেকে দ্বিতীয় পরিবর্তন। এ ছাড়া অধিনায়ক কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড তো আছেন–ই, তাদের সঙ্গে যুক্ত হতে পারেন বোল্যান্ড। এই পেসারকে আগামীকালের ম্যাচে নেওয়ার বিষয়টি নির্বাচকরা বিবেচনা করছেন বলে জানিয়েছেন কামিন্স। তার মতে, টস দিতে নামার সময় একাদশ চূড়ান্ত হবে।