মূল লেখায় যান
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির এইমাত্রঅন্যান্য জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম এইমাত্রঅন্যান্য জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল এইমাত্রঅন্যান্য ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী এইমাত্রঅন্যান্য সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি এইমাত্রঅন্যান্য পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি এইমাত্রঅন্যান্য ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু এইমাত্রঅন্যান্য চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু
অন্যান্য

যশোরে মাদকসহ ৪জন আটক

প্রতিবেদক:
যশোরে মাদকসহ ৪জন আটক

যশোরে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চায়না সাগরসহ চারজনকে আটক করেছে। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটক চায়না সাগর পশ্চিম বারান্দিপাড়ার কদমতলা এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। তার কাছ থেকে ৪৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটকৃত অন্যরা হলেন, পূর্ব বারান্দিপাড়ার ঢাকা রোড এলাকার আনোয়ার হোসেনের ছেলে মর্তজা হোসেন শুভ, বারান্দিপাড়া বউবাজার এলাকার সেলিমের ছেলে আশিকুর রহমান এবং পূর্ব বারান্দিপাড়া বউবাজার এলাকার মৃত গফফার শেখের মেয়ে রোজিনা। তাদের মধ্যে শুভর কাছথেকে ১০ পিছ ইয়াবা, আশিকুর রহমানের কাছথেকে আরও ১০ পিছ ও রোজিনার কাছথেকে ৯ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমানউল্লাহ জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দুপুর থেকে বারান্দিপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

যশোর সদর পুলিশ ফাঁড়ির আইসি আমানউল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এসআই নুরুন্নবী, এএসআই শামীম, এএসআই বাতেন, এএসআই লাবলু ও এটিএসআই আতাউরসহ ফাঁড়ির অন্যান্য সদস্যরা।