মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ এইমাত্রঅন্যান্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় এইমাত্রঅন্যান্য মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? এইমাত্রঅন্যান্য মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ এইমাত্রঅন্যান্য সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন এইমাত্রঅন্যান্য শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার এইমাত্রঅন্যান্য দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার
অন্যান্য

সাইবার সুরক্ষা আইনে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের TFGBV অন্তর্ভুক্তির দাবি

প্রতিবেদক:
সাইবার সুরক্ষা আইনে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের TFGBV অন্তর্ভুক্তির দাবি

প্রযুক্তির মাধ্যমে হওয়া জেন্ডার সহিংসতার বিষয়টি সাইবার সুরক্ষা আইনে যুক্ত করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ)। সোমবার (২৪ আগস্ট ২০২৬) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ম্যাফের পক্ষ থেকে এ-সংক্রান্ত ছয় দফা সুপারিশ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে ফোরামের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করে ছয় দফা সুপারিশ তুলে ধরেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সায়রা চন্দ্র চাকমা ও বাংলাদেশ যুব ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপির ইনজামুল হক ও ছাত্রদলের নাসরিন রহমান পপি।

উক্ত সংবাদ সম্মেলনে অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও জবাবদিহিপূর্ণ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা (TFGBV) প্রতিরোধে আইনি সুরক্ষার দাবি জানিয়ে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ)। এ লক্ষ্যে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এ প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতার সুস্পষ্ট সংজ্ঞা ও প্রতিকারের বিধান অন্তর্ভুক্ত করে আইনটি সংশোধনের আহ্বান জানানো হয়েছে।

সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এ ‘প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা’ অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা এবং ভুক্তভোগীদের আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবির সঙ্গে সহমত পোষণ করেন সংরক্ষিত নারী আসনের বিএনপি–দলীয় সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন ও স্বতন্ত্র জোটের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই।

এ সময় ম্যাফের সহসভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু, কেন্দ্রীয় মহিলা দলের দপ্তর সম্পাদক শাহীনূর নার্গিস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।