মূল লেখায় যান
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির এইমাত্রঅন্যান্য জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম এইমাত্রঅন্যান্য জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল এইমাত্রঅন্যান্য ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী এইমাত্রঅন্যান্য সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি এইমাত্রঅন্যান্য পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি এইমাত্রঅন্যান্য ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু এইমাত্রঅন্যান্য চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু
অন্যান্য

নেত্রকোণায় জনস্বার্থে মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ড

প্রতিবেদক:
নেত্রকোণায় জনস্বার্থে মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ড

জনস্বার্থ রক্ষা, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধ, মাদক নিয়ন্ত্রণ, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল নির্মূল এবং ফুটপাত দখলমুক্ত রাখতে নেত্রকোণার বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

গত ২৫ ও ২৬ আগস্ট জেলা প্রশাসনের উদ্যোগে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মোহনগঞ্জে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন, ক্রয়-বিক্রয়ের অপরাধে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং বালুবাহী নৌকার সর্দারকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় জব্দ করা ৬০০ ঘনফুট বালু বিধি অনুযায়ী নিলাম করা হয়।

একই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কলমাকান্দা উপজেলায় অবৈধভাবে ব্যবহৃত ৫২টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।

পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে জালগুলো ধ্বংস করা হয়। পূর্বধলা উপজেলায় পরিচালিত অভিযানে তিনটি মামলায় মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর প্রতিনিধি উপস্থিত ছিলেন। এদিকে নেত্রকোণা শহরের ছোটবাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান চালিয়ে বেশ কয়েকটি অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

এ ঘটনায় তিনটি মামলায় মোট ১৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান জানিয়েছে, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি আইন ও নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।